রবিবার, ৮ নভেম্বর ২০২৬ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Uncategorized
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কর্পোরেট
  7. কর্মখালি
  8. ক্রীড়াঙ্গন
  9. খাদ্য ও কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. তথ্যপ্রযুক্তি
  13. দুর্যোগ ব্যবস্থাপনা
  14. ধর্ম
  15. নারী ও শিশু

চুরির সময় ধরা পড়ে শিক্ষিকাকে গলা কেটে হত্যা, গ্রেপ্তার ৩

প্রতিবেদক
admin
অক্টোবর ২৫, ২০২৬ ১২:৪০ অপরাহ্ণ

ঢাকা জেলা দক্ষিণ কেরানীগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ও যুব মহিলা লীগ নেত্রী ডালিয়া আক্তারকে (৪৫) গলা কেটে হত্যার চাঞ্চল্যকর রহস্য উদঘাটন করেছে পুলিশ।

চুরি করতে গিয়ে ধরা পড়ে যাওয়ার ভয়ে তাকে নৃশংসভাবে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আশিক (২৩), মো. আলমগীর হোসেন (৩৬) ও মো. অনিক (১৯)।

রোববার (২৫ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. তরিকুল ইসলাম সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও ঘটনার বিবরণ সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর সকালে দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরের রসুলপুর বাজার এলাকার একটি ফ্ল্যাটে চুরির উদ্দেশ্যে প্রবেশ করে আসামিরা। এ সময় ফ্ল্যাটে থাকা ডালিয়া আক্তার বিষয়টি টের পেয়ে বাধা দিলে তারা ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম জানান, ঘটনার পর সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করা হয়।

পরবর্তীতে অভিযান চালিয়ে প্রথমে আশিক ও আলমগীরকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অনিককে গ্রেপ্তার করা হয়। আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেছে।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মূল আলামত হিসেবে হত্যাকাণ্ডে ব্যবহৃত বোরকা ও জুতা উদ্ধার করা হয়। নিহত ডালিয়া আক্তার বাস্তা ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি এবং চর বাঘাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন।

এ ঘটনায় ২৪ অক্টোবর নিহতের পরিবারের পক্ষ থেকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত তিন আসামিকে রোববার আদালতে সোপর্দ করা হয়েছে।

তদন্তের স্বার্থে আসামিদের ১০ দিনের রিমান্ড আবেদন এবং ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের জন্য আদালতে আবেদন করা হয়েছে।

সর্বশেষ - শীর্ষ নিউজ

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যানটিন বয় গ্রেপ্তার

গ্যাস-বিদ্যুৎ সরবরাহের নিশ্চিতের দাবিকে হটকারিতা বলা হচ্ছে: নাহিদ রাজনীতি

ছাত্রদল নেত্রী ইকরাকে দল থেকে বহিষ্কার

কাভার্ড ভ্যানের ধাক্কায় ছাত্রদল নেতা নিহত, আহত আরও ৪

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ

আত্মগোপনে থাকা সাবেক এমপি মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার

ভারত সিরিজ নিয়ে আশাবাদী তামিম, ‘দুই বোর্ডই আন্তরিকভাবে চেষ্টা করছে’

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

মনিরুলের সম্পদের তদন্তে শ্যালকের সংশ্লিষ্টতা, মামলা করল দুদক