বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তিপণ না পেয়ে তরুণকে হত্যা, ২৫ দিন পর কঙ্কাল উদ্ধার

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ৮, ২০২৬ ৭:৫৮ অপরাহ্ণ

ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজের ২৫ দিন পর রাশেদুল ইসলাম (১৯) নামে এক তরুণের ক’ঙ্কা’ল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রে’প্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ১২ আগস্ট রাতে জসিম মিয়া মোবাইল ফোনে রাশেদুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন রাশেদুলের মোবাইল ফোন থেকে তাঁর বাবার কাছে নারী কণ্ঠে অপহরণের কথা জানিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেন তাঁর বাবা।
রোববার জসিম উদ্দিনকে গ্রে’প্তারের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে চন্দ্রপুর গ্রামের গারোর ভিটার জঙ্গলে অভিযান চালিয়ে হাড়, মাথার খুলি ও পোশাক উদ্ধার করা হয়। পোশাক দেখে রাশেদুলকে শনাক্ত করেন তাঁর বাবা।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রে’প্তা’র’রা রাশেদুলকে গলা টিপে হ’ত্যার কথা স্বীকার করেছেন। ক’ঙ্কা’ল’টি ডিএনএ পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

দিল্লির বিভিন্ন স্কুলে বোমা হামলার হুমকি, নিরাপত্তা জোরদার

নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধাকে হত্যা, প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩

৯ জনের মরদেহ এসেছে, বাকি ৭ জনের মরদেহও ফিরিয়ে আনবো: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ট্রাইব্যুনালের উদ্দেশে পলকের দুই আর্জি

গাজায় নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়াল

জ্বালানি সংকট মোকাবেলায় বিকল্প উৎস খুঁজছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পালানোর অভিযোগে চাকরি গেল পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তার

৪৮ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা; অন্যথায় ঢাকা অবরোধ

শেরপুরে চাচিকে গলা কেটে হত্যা, আটক ভাতিজা

নতুন পে স্কেলে সবার বেতন দ্বিগুণ হবে, বিষয়টি এমন নয় : তথ্য উপদেষ্টা