রবিবার, ৮ নভেম্বর ২০২৬ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Uncategorized
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কর্পোরেট
  7. কর্মখালি
  8. ক্রীড়াঙ্গন
  9. খাদ্য ও কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. তথ্যপ্রযুক্তি
  13. দুর্যোগ ব্যবস্থাপনা
  14. ধর্ম
  15. নারী ও শিশু

ফেসবুক ইনস্টাগ্রামে হঠাৎ বিভ্রাট

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ২২, ২০২৬ ৮:০৩ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রে সাময়িক বিভ্রাটের পর স্বাভাবিক হয়েছে মেটার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম। রোববার রাতে কয়েক হাজার ব্যবহারকারী দুই মাধ্যমেই সমস্যার কথা জানান।
বিভ্রাট শুরু হয় স্থানীয় সময় রাত ৮টা ৫৫ মিনিটের দিকে। ওয়েবসাইট ও বিভিন্ন অনলাইন সেবার বিভ্রাটের তথ্য সংগ্রহকারী ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, ফেসবুক নিয়ে ১৭ হাজারের বেশি এবং ইনস্টাগ্রাম নিয়ে ৫ হাজারের বেশি সমস্যার প্রতিবেদন জমা পড়ে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাত ১০টার দিকে সমস্যার প্রতিবেদন দ্রুত কমে আসে। এতে ধারণা করা হয়, ওই সময়ের মধ্যেই ফেসবুক ও ইনস্টাগ্রামের সেবা অনেকাংশে স্বাভাবিক হয়ে যায়।
বিভ্রাটের কারণ সম্পর্কে মেটার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে রয়টার্সের প্রশ্নেরও প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে জবাব দেয়নি।
ডাউনডিটেক্টরের তথ্য ব্যবহারকারীদের পাঠানো সমস্যার প্রতিবেদনের ওপর ভিত্তি করে তৈরি হয়। তাই প্রকৃতপক্ষে কতজন ব্যবহারকারী এই বিভ্রাটে আক্রান্ত হয়েছেন তা নিশ্চিতভাবে বলা যায় না।
এর আগে গত জুলাইয়েও ফেসবুক ও ইনস্টাগ্রামে একই ধরনের বিভ্রাট হয়েছিল। সে সময় ডাউনডিটেক্টরে ফেসবুক নিয়ে সর্বোচ্চ ৪ হাজার ৮০৮টি এবং ইনস্টাগ্রাম নিয়ে ২ হাজার ৮২৯টি সমস্যার প্রতিবেদন পাওয়া

সর্বশেষ - তথ্যপ্রযুক্তি

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

সংবাদপত্রে ঈদুল ফিতরের ছুটি ৩ দিন

হাসনাতরা আগে চড়তো সাইকেলে, গণঅভ্যুত্থানের পর চড়ে প্রাডো গাড়িতে: হামিম

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সংসদ সদস্যদেরকে ইসির ৯ নির্দেশনা

ইসলামী ব্যাংকের ৬৩ কোটি টাকা আত্মসাৎ: জাবেদসহ আসামি ১৫ জন

র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান

প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিলো গণমাধ্যম সংস্কার কমিশন

কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু

ঈদে স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা অধিদপ্তরের

নতুন উপাধি পেলেন মেসি

শহীদ আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী