রবিবার, ৮ নভেম্বর ২০২৬ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Uncategorized
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কর্পোরেট
  7. কর্মখালি
  8. ক্রীড়াঙ্গন
  9. খাদ্য ও কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. তথ্যপ্রযুক্তি
  13. দুর্যোগ ব্যবস্থাপনা
  14. ধর্ম
  15. নারী ও শিশু

ট্রাম্পের সঙ্গে নৈশভোজের ছবি শেয়ার করলেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
admin
অক্টোবর ৩, ২০২৬ ৫:১১ অপরাহ্ণ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নেওয়ার একটি ছবি শেয়ার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

শনিবার (৩ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিটি শেয়ার করেন তিনি।

 

ছবিটি গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে আয়োজিত নৈশভোজের।

 

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে যাওয়া বিশ্বনেতা ও তাদের জীবনসঙ্গীদের সম্মানে ওই নৈশভোজের আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

 

নিউইয়র্কের লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে আয়োজিত নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী জুবাইদা রহমানও অংশ নেন।

 

জাতিসংঘের সদস্যদেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের জীবনসঙ্গীরা ওই নৈশভোজে উপস্থিত ছিলেন।

 

এর আগে একই দিন সকালে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের দেওয়া প্রাতরাশেও তারেক রহমান ও জুবাইদা রহমান অংশ নেন।

 

সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে শুরু হয় এবং চলে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত।

সর্বশেষ - শীর্ষ নিউজ

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

ছবি: সংগৃহীত

আজ মধ্যরাত থেকে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি

১০ বছরের মধ্যে এআই ‘সবাইকে মেরে ফেলবে’, প্রযুক্তিবিদের সতর্কবার্তা

ধানমন্ডি ৩২ নম্বরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শিঙাড়া বিতরণ, বেধড়ক পিটুনি

টঙ্গীতে শিশু নির্যাতনের ঘটনায় আলোচিত সেই রুমি আছেন দেশেই

আমি ফাঁসি চাই না, দেশটা তলিয়ে যাক’- অপ্রতিমের মায়ের আর্তনাদ

সৌদি আরবে শিরচ্ছেদের খবর, মেয়ের সন্ধানে টাঙ্গাইলে উদ্বিগ্ন পরিবার

নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল

ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন

খোলা বাজারে শিয়ালের মাংস বিক্রি, ৫ হাজার টাকা জরিমানা

ছবি: সংগৃহীত

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ