বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

স্কুল ব্যাংকিং সব শাখায় থাকতে হবে: কেন্দ্রীয় ব্যাংক

প্রতিবেদক
টেকবাড়ি ডটকম
মার্চ ১৭, ২০২৫ ১:৪৮ পূর্বাহ্ণ

আর্থিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের ‘সম্পৃক্ততা নিশ্চিত’ করতে তফসিলি ব্যাংকের প্রতিটি শাখাকে ‘নিকটবর্তী’ অন্তত একটি শিক্ষাপ্রতিষ্ঠানে স্কুল ব্যাংকিং চালু করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (১৬ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের এক সার্কুলারে বলা হয়েছে, কোন শাখা কোন স্কুলে এ সেবা চালু করবে, সে সিদ্ধান্ত ব্যাংকগুলোকে নিতে হবে।

এতে আরও বলা হয়, প্রতিটি তফসিলি ব্যাংক শাখাকে তাদের নিকটবর্তী শিক্ষাপ্রতিষ্ঠানে স্কুল ব্যাংকিং সেবা চালু করতে হবে। এতে শিক্ষার্থীরা সরাসরি সেই ব্যাংক শাখা থেকে সব ধরনের ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচনের বিষয়ে অধিক্রমণ (ওভারল্যাপিং) দূর করতে ব্যাংকগুলো নিজেরা সিদ্ধান্ত গ্রহণ করবে।

বাংলাদেশ ব্যাংক বলছে, হিসাব খোলা ও পরিচালনা, আর্থিক শিক্ষা এবং শিক্ষার্থীদের সচেতনতা ও প্রযুক্তিগত বিষয়ে দক্ষতা বাড়ানোর উদ্যোগ নিতে হবে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের জারি করা নির্দেশনাসমূহ যথাযথ পরিপালন করতে হবে।

এ নির্দেশনা অবিলম্বে কার্যকর করার তথ্য দিয়ে সার্কুলারে বলা হয়, প্রতিটি জেলা ও উপজেলার স্কুল ব্যাংকিং বিষয়ে সংশ্লিষ্ট শাখাকে তিন মাস পর পর কেন্দ্রীয় ব্যাংকে প্রতিবেদন পাঠাতে হবে। ###

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

করোনার ভ্যাকসিন ক্রয় : বেক্সিমকোর ২২ হাজার কোটি টাকার দুর্নীতির অনুসন্ধান শুরু

বর্ষবরণ হবে ‘অন্তর্ভুক্তিমূলক’, মঙ্গল শোভাযাত্রার নামেও আসছে নতুন পরিবর্তন!

ভাইভার নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বিএনপি সরকারের দলীয়করণের অশুভ ইঙ্গিত

বাংলাদেশের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, সতর্কতা ভারতের

টানা দ্বিতীয়বার লালকেল্লার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গেলেন না খারগে ও রাহুল

ছাত্র আন্দোলনে হামলা, জামিন পেলেন আ. লীগের ৩ নেতা

রোহিঙ্গাদের জন্য প্রায় ১ বিলিয়ন ডলার সহায়তা চেয়েছে জাতিসংঘ

রুমিন আপার মধ্যে হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

ঢাকাসহ সারাদেশে ব্যাটারিচালিত রিকশার জন্য আসছে নতুন আইন

খিলগাঁওয়ে সেতুর নিচ থেকে যুবকের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১