বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ I

প্রতিবেদক
admin
আগস্ট ১১, ২০২৬ ১:২৪ অপরাহ্ণ

সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর অসুস্থতার সুযোগ নিয়ে জোরপূর্বক বসতবাড়িসহ সম্পত্তির দলিল রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগে তার তিন সৎ ভাইসহ আটজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) দিরাইয়ের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন এমপির স্ত্রী পারভিন আক্তার। আদালত অভিযোগটি আমলে নিয়ে তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, অসুস্থ ও শারীরিকভাবে অক্ষম অবস্থায় থাকা নাছির উদ্দিন চৌধুরীকে ভয়ভীতি দেখিয়ে একটি দলিলে স্বাক্ষর করানো হয়। অভিযোগ অনুযায়ী, ২০২২ সালের ২৫ জানুয়ারি কয়েকজন ব্যক্তি সাব-রেজিস্ট্রার অফিসের কর্মকর্তা পরিচয়ে তার বাড়িতে গিয়ে দলিলে স্বাক্ষরের জন্য চাপ দেন। তিনি অসম্মতি জানালে প্রাণনাশের হুমকি দিয়ে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় এমপির সৎ ভাই মঈন উদ্দিন চৌধুরী মাসুক, মিজানুর রহমান চৌধুরী ও মোসলেহ উদ্দিন চৌধুরীসহ আটজনকে আসামি করা হয়েছে।
বাদী পারভিন আক্তার দাবি করেন, স্ট্রোকে আক্রান্ত হয়ে চরম অসুস্থ অবস্থায় থাকা তার স্বামীর কাছ থেকে বসতবাড়ির মালিকানা লিখে নেওয়া হয়েছিল। পরে স্বামীর দেওয়া পাওয়ার অব অ্যাটর্নির ভিত্তিতে তিনি আদালতের শরণাপন্ন হন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন প্রধান আসামি মঈন উদ্দিন চৌধুরী মাসুক। তিনি বলেন, জোরপূর্বক সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ ভিত্তিহীন এবং তারা আইনগতভাবে বিষয়টির মোকাবিলা করবেন।
আদালত সূত্রে জানা গেছে, সিআইডির তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মামলার বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

রাজধানী থেকে মডেল-অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাভারে ও আশুলিয়ায় পৃথক অভিযানে ১২৪৬ পিছ ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার I

নতুন পে স্কেলে সবার বেতন দ্বিগুণ হবে, বিষয়টি এমন নয় : তথ্য উপদেষ্টা

আদানির বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু

নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধাকে হত্যা, প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩

হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তায় ফের ঊর্ধ্বমুখী তেলের বাজার

শনিবার প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেবে গণমাধ্যম কমিশন

ঘুস খাওয়ার প্রতিযোগিতা চলছে: হাসনাত আবদুল্লাহ

জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী

১০ বছরের মধ্যে এআই ‘সবাইকে মেরে ফেলবে’, প্রযুক্তিবিদের সতর্কবার্তা