রবিবার, ৮ নভেম্বর ২০২৬ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Uncategorized
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কর্পোরেট
  7. কর্মখালি
  8. ক্রীড়াঙ্গন
  9. খাদ্য ও কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. তথ্যপ্রযুক্তি
  13. দুর্যোগ ব্যবস্থাপনা
  14. ধর্ম
  15. নারী ও শিশু

যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজসহ ৬টি জাহাজে হামলা বিপ্লবী গার্ডের

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ৬, ২০২৬ ৭:১৭ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে তাদের তিনটি যুদ্ধজাহাজ ও অনুমতিবিহীন রুটে চলায় হরমুজ প্রণালিতে আরও তিনটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড।
গতকাল ইরানের তিনটি তেলবাহী ট্যাংকারে হামলা চালায় মার্কিন সেনারা। দেশটি দাবি করে, বিপ্লবী গার্ড তাদের দুটি যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে। এর জেরে তাদের তেলবাহী ট্যাংকারকে টার্গেট করা হয়েছে।
ইরানের নতুন হামলার ব্যাপারে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র।
তবে গতকাল শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক সংস্থা ইউকেএমটিও জানায়, উত্তর আরব উপসাগর এবং ওমান উপসাগরে একাধিক বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে। তারা বলেছে, এসব জাহাজে শক্তিশালী হামলা হয়েছে, সেগুলো জাহাজগুলোকে সম্পূর্ণ বিকল করে দিতে সক্ষম।
এসব জাহাজে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা অথবা পরিবেশগত কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না সেটি এখনো জানা যায়নি বলে জানায় সংস্থাটি।
ইরান যদি আমাদের জাহাজে হামলা করে, আমরা তাদের ট্যাংকার ধ্বংস করে দেব
ইরান যদি যুক্তরাষ্ট্রের জাহাজে হামলা চালায় তাহলে দেশটির তেলের সব ট্যাংকার ধ্বংস করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পেটে হেগসেথ।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “বিষয়টি খুবই সহজ : যদি ইরান যুক্তরাষ্ট্রের জাহাজে হামলা চালায়। আমরা তাদের তেলের ট্যাংকারে হামলা ও সেগুলো ডুবিয়ে দেব। তাদের যা করতে হবে তা হলো আমাদের জাহাজে হামলা না চালানো।”
তিনি আরও বলেছেন, “ইরানের তেলবাহী ট্যাংকারের বহর অরক্ষিত। ইরানের কোনো নৌবাহিনী বা বিমানবাহিনী নেই। আমাদের যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ এবং সাবমেরিন তাদের সব ট্যাংকারে হামলা চালাতে পারবে।”
সূত্র: রয়টার্স

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করা লক্ষ্য: সংসদে প্রধানমন্ত্রী

নভেম্বরের শুরুতেই শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি

কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণ

শনিবার প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেবে গণমাধ্যম কমিশন

বিগত সরকারের সব হত্যার বিচার করবে বিএনপি: তারেক রহমান

ড্রোন হামলার মুখে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি

সানি লিওনকে ব্যবহার করে উপার্জন করতেন তার ভাই

নোয়াখালীতে মিলল নতুন গ্যাসের সন্ধান, মজুদ প্রায় ৯৮ বিলিয়ন ঘনফুট

জামায়াতের লং মার্চের কারণে জ্বালানিসংকট বাড়ছে : রাশেদ খান

ঈদের কেনাকাটা করতে যাওয়া কিশোরীকে ধর্ষণের অভিযোগ