বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতের লং মার্চের কারণে জ্বালানিসংকট বাড়ছে : রাশেদ খান

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ৫, ২০২৬ ৬:০০ অপরাহ্ণ

জামায়াত ঘোষিত লং মার্চের কারণে রাস্তাঘাট বন্ধ রাখায় ও এক লাখ লিটার তেল অপচয় করার কারণে জনভোগান্তি ও জ্বালানিসংকট আরো বাড়ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খান।
শনিবার (৫ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা লেখেন তিনি।
পোস্টে রাশেদ খান লেখেন, ‘বিরোধী দলের নেতাদের মুখে হতাশার ছাপ! জামায়াত ঘোষিত লং মার্চে দলের নেতাকর্মীদের বাইরে সাধারণ মানুষের কোনো আগ্রহ ও অংশগ্রহণ নেই। তারা ভেবেছিল রাস্তার দুই ধারে জনতার ঢল নামবে! জামায়াতের আমিরের গাড়ি জনতার উপচে পড়া ভিড়ে যেতে পারবে না! কিন্তু লং মার্চে এত দেশি-বিদেশি বিনিয়োগের পরেও সাধারণ মানুষকে টানতে পারেনি জামায়াত নেতৃত্বাধীন ৯ দলীয় জোট (২ দল জামায়াত জোট ছেড়েছে)।’
তিনি আরো লেখেন, ‘সাধারণ মানুষ বিদ্যুৎ-জ্বালানি-গ্যাস নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক সংকট সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখে। ৬ মাসের সরকারের ওপর ১৮-২০ বছরের সমস্যা, সংকট ও অব্যবস্থাপনার দায় চাপানোর চেষ্টা মূর্খতার শামিল।
আর স্বাক্ষরিত জুলাই জাতীয় সংসদ (সনদ) বাস্তবায়নের সর্বোচ্চ প্রচেষ্টা সরকার করে যাচ্ছে।’
বিরোধী দলের ৬ দফায় জনগণের কোনো আগ্রহ নেই উল্লেখ করে রাশেদ খান লেখেন, ‘এভাবে রাস্তাঘাট বন্ধ রাখায় ও ১ লাখ লিটার তেল অপচয় করার কারণে জনভোগান্তি ও জ্বালানিসংকট আরো বাড়ছে। এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দৈনিক হাজার হাজার যাত্রী ও পণ্যবাহী গাড়ি যাতায়াত করে। জামায়াতের লং মার্চের কারণে এই গাড়িগুলো বন্ধ আছে।’
শেষে তিনি লেখেন, ‘এতে রাষ্ট্রের কোটি কোটি টাকার লোকসান হবে। সম্পূর্ণ দলীয় স্বার্থে এবং মিথ্যাচার ও প্রতারণাকে পুঁজি করে জনগণের ওপর একপ্রকার জোরপূর্বক লং মার্চ নামক আন্দোলন চাপিয় দিয়েছে জামায়াত।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানের চেতনায় এগোতে চায় সরকার : প্রধান উপদেষ্টা

অপ্রতিম হত্যাকাণ্ডে নতুন তথ্য, মায়ের তিন দাবি

দৌড় দিবি না’ বলে যাত্রাবাড়ীতে গুলি, একজন খুন, আহত ১

প্রতিবন্ধী বলে কিছু নেই, আসল সমস্যা প্রতিবন্ধকতা ও দৃষ্টিভঙ্গি’ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সুন্দরবনে ৪ একরজুড়ে জ্বলছে আগুন

রাজধানীজুড়ে সেনাবাহিনীর বাড়তি তৎপরতা

রুমিন ফারহানা তলে তলে আওয়ামী লীগের সঙ্গে লিয়াজোঁ করেছেন: হামীম

জনগণের ভোগান্তি নিরসনে লং মার্চে অংশ নিচ্ছে এনসিপি : আখতার হোসেন

মমতা ব্যানার্জির বিরুদ্ধে হাইকোর্টের নির্দেশ লঙ্ঘনের অভিযোগ

সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা করা হচ্ছে: তারেক রহমান