বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

অন্তঃসত্ত্বা নিয়ে কটাক্ষ করায় মুখ খুললেন অ্যান হ্যাথাওয়ে

প্রতিবেদক
admin
আগস্ট ১৩, ২০২৬ ৮:০০ অপরাহ্ণ

মাতৃত্বে কাটানো সুন্দরতম সময়ের মাঝেও সামাজিক মাধ্যমের নেতিবাচক মন্তব্য ও কটাক্ষের মুখে পড়েছেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে।
সম্প্রতি তার অন্তঃসত্ত্বা হওয়া এবং শারীরিক পরিবর্তন নিয়ে সংশয় প্রকাশ করে কটাক্ষের তীর ছোঁড়ে নেটিজেনদের একাংশ। তবে বিষয়টিতে চুপ না থেকে সমালোচকদের জবাব দিয়ে দিয়েছেন এই অস্কারজয়ী তারকা।
গত রোববার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজের নতুন চলচ্চিত্র ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’-এর প্রিমিয়ারে অংশ নেন অ্যান হ্যাথাওয়ে। সেখানে একটি বিশেষ কাটের হাল্টার ক্রপ টপ ও লো-রাইজ জিন্স পরে লাল গালিচায় হাজির হন অভিনেত্রী; যেখানে তার বেবি বাম্পটি স্পষ্ট ফুটে ওঠে। অনুষ্ঠানে স্বামী অ্যাডাম শুলম্যানও তার সঙ্গে ছিলেন।
প্রিমিয়ারের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পরই শুরু হয় বিতর্ক। নেটিজেনদের একাংশ হ্যাথাওয়ের ‘বেবি বাম্প’ নিয়ে প্রশ্ন তুলে দাবি করেন, এটি নাকি কৃত্রিম বা নকল। অনলাইনে অনেকে লেখেন, ‘এটি দেখতে ভুয়া মনে হচ্ছে কেন?’ তবে ভক্তরা অনেকেই এই তারকার পাশে দাঁড়ান।
অনলাইনে ছড়িয়ে পড়া এসব কটু কথা ও জল্পনা-কল্পনার জবাবে ইনস্টাগ্রামে প্রিমিয়ারের একটি ছবি পোস্ট করেন অ্যান হ্যাথাওয়ে। ছবির ক্যাপশনে তিনি সংক্ষেপে লেখেন, ‘চুল নকল হলেও, বেবি বাম্প কিন্তু আসল।’ অর্থাৎ তার চুলে কৃত্রিম এক্সটেনশন ব্যবহারের কথা মজার ছলে স্বীকার করে নিজের শারীরিক অবয়ব নিয়ে ওঠা গুঞ্জনের মোক্ষম জবাব দেন তিনি।
উল্লেখ্য, চলতি বছরের জুন মাসে নিজের তৃতীয় সন্তানের আগমনী বার্তা আনুষ্ঠানিকভাবে জানান অ্যান হ্যাথাওয়ে। ২০১২ সালে প্রযোজক ও গয়না নকশাকার অ্যাডাম শুলম্যানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই অভিনেত্রী। এই তারকা দম্পতির সংসারে আগে থেকেই দুই সন্তান রয়েছে।
এদিকে, হলিউডের জনপ্রিয় এই অভিনেত্রীর জন্য ২০২৬ সালটি বেশ ব্যস্ততার। ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’র পর এবার তাকে দেখা যাবে সাই-ফাই থ্রিলার ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’-এ, যা ১৪ আগস্ট মুক্তির কথা রয়েছে।
এছাড়া ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা টু’ ছবিতে অ্যান্ডি স্যাকস চরিত্রে ফিরেছেন তিনি; সামনে ‘ভেরিটি’সহ আরও কয়েকটি আলোচিত সিনেমায় দেখা যাবে এই অভিনেত্রীকে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করা লক্ষ্য: সংসদে প্রধানমন্ত্রী

এবার সরাসরি সৌদি আরবের রাজধানী রিয়াদে বিস্ফোরণ

শহীদ আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী

রায় শুনে আদালতেই জ্ঞান হারালেন আওয়ামী লীগ নেতা

আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জন নিহত : রোড সেফটি ফাউন্ডেশন জাতীয়

সরকারি ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে সচিবদের নির্দেশনা দিলেন অর্থ উপদেষ্টা

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, ককটেল বিস্ফোরণ

আমরা দেশকে পুনর্গঠন করতে চাইলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না: প্রধানমন্ত্রী

ধর্ষণের মিথ্যা মামলা করলেই কঠোর শাস্তি: আসিফ নজরুল

এবার পিংক বাসে নারীদের জন্য ফ্রি ইন্টারনেট সেবা চালু