রবিবার, ৮ নভেম্বর ২০২৬ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Uncategorized
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কর্পোরেট
  7. কর্মখালি
  8. ক্রীড়াঙ্গন
  9. খাদ্য ও কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. তথ্যপ্রযুক্তি
  13. দুর্যোগ ব্যবস্থাপনা
  14. ধর্ম
  15. নারী ও শিশু

খালেদা জিয়ার সাজে প্রধানমন্ত্রীর কাছে মেঘনা আলম

প্রতিবেদক
admin
অক্টোবর ২০, ২০২৬ ৮:০৫ অপরাহ্ণ

সম্প্রতি জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেতে আবেদন করেছেন মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম। গত ১৭ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। আসনটি শূন্য হয়েছে ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর।
মেঘনা নিজেও সামাজিক যোগাযোগমাধ্যমে মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়টি জানিয়েছেন। সেই প্রার্থী হিসেবে গতকাল ১৯ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে সাক্ষাৎকার দিয়েছেন মেঘনা। সাক্ষাৎ শেষে প্রকাশ করেছেন কিছু ছবি। সেখানে তাকে দেখা গেল প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি নেত্রী খালেদা জিয়ার সাজে।
মেঘনার পোস্ট করা ছবিতে দেখা গেল খালেদা জিয়ার আদলে শাড়ি পরেছেন। চুলেও তার মতো স্টাইল করে মাথায় রেখেছেন ঘোমটা। গলায় পরেছেন মুক্তার মালা। তার ছবিগুলো নজর কেড়েছে নেটিজেনদের।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে নিজের অনুভূতিও প্রকাশ করেছেন মেঘনা আলম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কিছু মূল্যবান ভাবনা ভাগ করে নিয়েছেন। একই সঙ্গে জাতীয় সংসদকে দক্ষ ও কার্যকর করে তুলতে মহান আল্লাহর সাহায্য কামনা করেছেন তিনি।
সোমবার (১৯ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া স্ট্যাটাসে মেঘনা আলম লেখেন, ‘আজ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পেরে সম্মানিত। কিছু মূল্যবান অন্তর্দৃষ্টি ভাগ করে নিয়েছি। আশা করি, আল্লাহ আমাদের এই সংসদকে সত্যিই দক্ষ এবং কার্যকর করতে সাহায্য করবেন। আলহামদুলিল্লাহ।’
তার ছবি দেখে অনেকেই নানা রকম মন্তব্য করেছেন। একজন জানতে চান, মায়ের সাজে মেঘনা আলমকে দেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুভূতি কেমন ছিল? জবাবে মেঘনা আলম জানান, ‘সত্যি বলতে, সম্মানিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে পেরে আমি সম্মানিত বোধ করছি। বিষয়টি ইচ্ছাকৃতভাবে করা হয়নি; আমি শুধু মার্জিত ও আন্তরিক দেখাতে চেয়েছিলাম। তবে মানুষের ইতিবাচক প্রতিক্রিয়া দেখে ভালো লাগছে। আল্লাহ তাকে শান্তিতে রাখুন।’
তবে প্রধানমন্ত্রীর সঙ্গে ঠিক কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে স্ট্যাটাসে বিস্তারিত কিছু জানাননি মেঘনা।
মডেলিংয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া মেঘনা আলম সাম্প্রতিক সময়ে রাজনৈতিক কর্মকাণ্ড ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিভিন্ন বক্তব্যের কারণে আলোচনায় রয়েছেন। এবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এবং সংসদকে কার্যকর করার প্রত্যাশা জানিয়ে দেওয়া তার স্ট্যাটাস নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য একটা শিক্ষা হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মাগুরার সেই শিশুটিকে বাঁচানো গেল না

তারেক রহমানের সরকারের আমলে দুর্নীতি ও চুরি হবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

নারীরা কারও সম্পত্তি নয়: হানিয়া আমির

খোকা ছিলেন রাজপথের প্রকৃত যোদ্ধা’: মির্জা আব্বাস

৬২ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যাহত, লোডশেডিংয়ে নাকাল ঢাকাসহ সারাদেশ

৭ জনের ফাঁসির রায়ের প্রতিক্রিয়ায় একটি ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সুনামগঞ্জ জেলার মধ্যনগর সদর ইউনিয়নে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছেন ছাত্রদল নেতা মিনু

এসআরবির মহাপরিচালকের দায়িত্ব পেলেন ফারুক আহমেদ

মেধার বদলে টাকার খেলা চলবে না, প্রশ্নফাঁসের দায় সরকারকে নিতে হবে: আসিফ মাহমুদ