বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ড. ইউনূসের চীন সফরে কোনো চুক্তি নয়, সমঝোতা হবে: পররাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক
টেকবাড়ি ডটকম
মার্চ ২৪, ২০২৫ ৩:১১ পূর্বাহ্ণ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আসন্ন চীন সফরে দেশটির সঙ্গে কোনো চুক্তি সই হচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তোহিদ হোসেন। তিনি জানান, এই সফরে দেশটির সাথে কয়েকটি সমঝোতা স্মারকে সই হতে পারে।

 

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘প্রধান উপদেষ্টার চীন সফরে কোন চুক্তি নয়, কয়েকটি সমঝোতা স্মারক সইয়ের কথা রয়েছে।’

 

আগামী ২৬ মার্চ ৪ দিনের রাষ্ট্রীয় সফরে চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর এটিই হবে ড. মুহাম্মদ ইউনূসের প্রথম চীন সফর।

 

প্রধান উপদেষ্টার এ সফরে বড় ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি জানান, সফরটি মাইলফলক হবে।

 

ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘চীনের আন্তর্জাতিক ফোরাম জিডিআইতে যুক্ত হওয়ার বিষয়ে কোনো জটিলতা দেখছি না। তবে এ সফরেই এ সংক্রান্ত কোনো চুক্তি হবে কি না, তা এখনও নির্ধারিত হয়নি।

 

থাইল্যান্ডের বিমসটেক সামিটের সাইড লাইনে প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের বিষয়ে ঢাকার প্রস্তাবে এখনও দিল্লি কোনো উত্তর দেয়নি বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

মানুষকে ‘অদক্ষ বানর’ বললেন মাস্ক, কারণ কী?

স্বামীর শেষযাত্রায় ১২ ঘণ্টার মুক্তির অনুমতি মিলল দীপু মনির

জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী

মোদির বাসভবনের পাশ থেকে ৭০০ পরিবারকে উচ্ছেদের নির্দেশ দিল্লি হাইকোর্টের

রুমিন আপার মধ্যে হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

বাংলাদেশি ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, পালাতে গিয়ে ভারতীয়র মৃত্যু

রোববার বেতন-ভাতা পাচ্ছেন ব্যাংকাররাও

ধানমন্ডি ৩২ নম্বরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শিঙাড়া বিতরণ, বেধড়ক পিটুনি

নির্বাচনী সংস্কারে ইসির কাছে প্রস্তাব চেয়েছে সরকার

মিথ্যা তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের তদন্ত, এনসিপির ক্ষোভ ও হুঁশিয়ারি