বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মিথ্যা তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের তদন্ত, এনসিপির ক্ষোভ ও হুঁশিয়ারি

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ১৫, ২০২৬ ৪:০৪ অপরাহ্ণ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানের ঘটনায় ক্ষোভ জানিয়েছে দলটি। এনসিপির অভিযোগ, নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতার পরিচালিত অনলাইন পোর্টালে প্রকাশিত তথ্যের ভিত্তিতেই দুদক এ অনুসন্ধান শুরু করেছে। দলটি এই উদ্যোগকে উদ্দেশ্যপ্রণোদিত বলেও দাবি করেছে।

 

সোমবার (১৪ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন এসব কথা বলেন।

 

বিবৃতিতে বলা হয়, পতিত আওয়ামী লীগের সমর্থকদের ছড়ানো গুজব ও রাজনৈতিক প্রচারণাকে কাজে লাগিয়ে দুদককে ব্যবহার করা হচ্ছে। এর মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির দলীয়করণের বিষয়টি আরও স্পষ্ট হয়েছে বলে দাবি করেছে এনসিপি।

 

জুলাই গণঅভ্যুত্থানের নেতাদের হেয় করতে দুদককে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেছে দলটি। এনসিপির ভাষ্য, নিষিদ্ধ ছাত্রসংগঠনের কর্মীদের তথ্যসূত্রহীন সংবাদকে ভিত্তি করে কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান অনুসন্ধান শুরু করলে সেই অনুসন্ধানের নিরপেক্ষতা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে।

 

দলটি মনে করে, জুলাই গণ-অভ্যুত্থানের নেতাদের রাজনৈতিকভাবে হয়রানি করতেই এ ধরনের তৎপরতা চালানো হচ্ছে।

 

তবে স্বাধীন ও নিরপেক্ষ দুদকের যেকোনো অনুসন্ধানে সহযোগিতার কথা জানিয়েছে এনসিপি। দলটির নেতারা বলেন, জুলাই সনদে ঘোষিত প্রক্রিয়া অনুযায়ী স্বাধীন ও নিরপেক্ষ দুদক পুনর্গঠন করা হলে যে কোনো অভিযোগের তদন্তে তারা সহযোগিতা করবেন।

 

জুলাই সনদের আলোকে স্বাধীন ও স্বায়ত্তশাসিত দুদক পুনর্গঠনের দাবি জানিয়েছে দলটি। এই দাবি পূরণ না হলে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে রাজপথে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারিও দিয়েছে এনসিপি।

 

বিবৃতিতে সরকারকে পতিত ফ্যাসিবাদীদের পথ অনুসরণ না করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি বন্ধের দাবিও জানিয়েছে দলটি।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

জন্মের আগে কী এমন পাপ করেছিলাম, আমার জন্ম বাংলাদেশে হলো : প্রিয়ন্তী উর্বী

এখনকার মতো স্বাধীনভাবে গণমাধ্যম চর্চার সুযোগ অতীতে ছিল না : তথ্যমন্ত্রী

ভাবীকে নিয়ে পালালেন এনসিপি নেতা!

বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে পদত্যাগ করবেন সালমান এফ রহমান

বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে পদত্যাগ করবেন সালমান এফ রহমান

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, ককটেল বিস্ফোরণ

ঠাকুরগাঁও-১ আসনে ৯০ দিনের মধ্যে নির্বাচন : ইসি

চলতি অর্থবছরেই সিটি-ইউপি-পৌরসভাসহ ৫ নির্বাচন

২৬ বছর আগের মামলায় কারাগারে ১০৪ বছরের বৃদ্ধ

পায়ের যন্ত্রণা থেকে আত্মহত্যার চেষ্টা, বাধা দিতে গিয়ে প্রাণ গেল মা-শিশুর

দোকানে মাংস বিক্রি করতে হলে ‘পরীক্ষিত’ সিল থাকতে হবে : ডিএসসিসি প্রশাসক