বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রোববার বেতন-ভাতা পাচ্ছেন ব্যাংকাররাও

প্রতিবেদক
টেকবাড়ি ডটকম
মার্চ ২৩, ২০২৫ ৩:২১ পূর্বাহ্ণ

ঈদুল ফিতর উপলক্ষ্যে ব্যাংকে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা আগামী রোববার (২৩ মার্চ) দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি অবসরপ্রাপ্ত পেনশনধারীদের ভাতাও এক দিনে দেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে।

 

বৃহস্পতিবার (২০ মার্চ) এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীদের মার্চ মাসের বেতন–ভাতা ও অবসরপ্রাপ্ত পেনশনধারীদের মার্চ মাসের অবসরের ভাতা ২৩ মার্চ দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হলো।

 

এর আগে, অর্থ মন্ত্রণালয় এক চিঠিতে জানায়, ঈদুল ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা–কর্মচারীরা চলতি মাসের বেতন–ভাতা ২৩ মার্চ পাবেন। অবসরপ্রাপ্ত পেনশনাররাও একইদিনে তাদের অবসরের ভাতা পাবেন।

 

এদিকে, বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে আগামী ৩ এপ্রিলও ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর ফলে এবার ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা। একই সময়ে বন্ধ থাকবে ব্যাংকও। তবে কিছু ব্যাংক শাখা বিশেষ ব্যবস্থায় খোলা থাকবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

মাদক পরীক্ষায় একের পর এক ধরা পড়ছেন ভারতীয় পাইলট

জুলাই অভ্যুত্থানে হামলায় জড়িত ঢাবির ১২৮ শিক্ষার্থী বহিষ্কার

শনিবার প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেবে গণমাধ্যম কমিশন

ঈদের কেনাকাটা করতে যাওয়া কিশোরীকে ধর্ষণের অভিযোগ

২৬ বছর আগের মামলায় কারাগারে ১০৪ বছরের বৃদ্ধ

প্রধান উপদেষ্টার চীন সফরে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় সরকার: প্রেস সচিব

৪৮ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা; অন্যথায় ঢাকা অবরোধ

৩ ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

চাঁদের আকাশেও ট্রাফিক নিয়ম, তৈরি হচ্ছে ‘এয়ারপোর্ট’

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪