রবিবার, ৮ নভেম্বর ২০২৬ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Uncategorized
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কর্পোরেট
  7. কর্মখালি
  8. ক্রীড়াঙ্গন
  9. খাদ্য ও কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. তথ্যপ্রযুক্তি
  13. দুর্যোগ ব্যবস্থাপনা
  14. ধর্ম
  15. নারী ও শিশু

একযোগে চার জেলার পুলিশ সুপার পদে রদবদল

প্রতিবেদক
Ajker Dhara 24
নভেম্বর ৩, ২০২৬ ৮:২৮ অপরাহ্ণ

দেশের চার জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) পদে রদবদল আনা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিসিএস (পুলিশ) ক্যাডারের এই কর্মকর্তাদের নতুন কর্মস্থলে পদায়ন ও বদলি করা হয়। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

৪ জেলায় নতুন দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপারগণের তালিকা:

নীলফামারী জেলা: মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত মো. মেনহাজুল আলম, পিপিএম-সেবা-কে নীলফামারী জেলার নতুন পুলিশ সুপার হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।

মুন্সীগঞ্জ জেলা: এর আগে নেত্রকোনার পুলিশ সুপার হিসেবে বদলির আদেশপ্রাপ্ত এসআরবির উপপরিচালক মো. বদরুদ্দোজা-র আগের আদেশ বাতিলপূর্বক মুন্সীগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

জামালপুর জেলা: বরগুনা জেলার পুলিশ সুপার মো. কুদরত ই খুদা, পিপিএম-সেবা-কে জামালপুর জেলার নতুন পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

বরগুনা জেলা: পুলিশ সদর দপ্তরের এসআরবির পুলিশ সুপার কে.এম.এ. মামুন খান চিশতীকে বরগুনা জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়াও সিআইডি ও অন্যান্য পদায়ন: নীলফামারীর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খানকে সিআইডির বিশেষ পুলিশ সুপার এবং জামালপুরের পুলিশ সুপার মোহা. ফারহানা ইয়াসমিনকে ডিএমপির উপপুলিশ কমিশনার (ডিসি) হিসেবে পদায়ন করা হয়েছে।

সর্বশেষ - প্রশাসন

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে

জামিনে মুক্ত হলেন শমসের মুবিন চৌধুরি

সেঞ্চুরি না হলেও দল জেতায় খুশি তামিম

ছয় সহস্রাধিক রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড : তথ্যের ঘাটতি আছে, আমরা খতিয়ে দেখ‌ছি

সাউথইস্ট ব্যাংকের পরিচালক পদে শায়লা বানু ঝুমুর

বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ, পালাতে গিয়ে ছেলের মৃত্যু

সুনামগঞ্জ জেলার মধ্যনগর সদর ইউনিয়নে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছেন ছাত্রদল নেতা মিনু

শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা

বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ দেখাবে না দেশের কোনো টিভি চ্যানেল