রবিবার, ৮ নভেম্বর ২০২৬ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Uncategorized
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কর্পোরেট
  7. কর্মখালি
  8. ক্রীড়াঙ্গন
  9. খাদ্য ও কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. তথ্যপ্রযুক্তি
  13. দুর্যোগ ব্যবস্থাপনা
  14. ধর্ম
  15. নারী ও শিশু

শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি নির্বাচনে কমছে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা

প্রতিবেদক
Ajker Dhara 24
নভেম্বর ২, ২০২৬ ৮:০৭ অপরাহ্ণ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি এবং অ্যাডহক কমিটির সভাপতি হওয়ার শিক্ষাগত যোগ্যতা কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে এ পদে মনোনয়নের জন্য স্নাতকোত্তর ডিগ্রির পরিবর্তে স্নাতক ডিগ্রি থাকলেই চলবে।

রোববার (১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পরিবর্তনের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি অথবা অ্যাডহক কমিটির সভাপতি এবং বিদ্যোৎসাহী সদস্য মনোনয়নের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সংশোধন করা হয়েছে। এ বিষয়ে ২০২৫ সালের ১১ মার্চ জারি করা প্রজ্ঞাপনে স্নাতকোত্তর ডিগ্রির যে শর্ত ছিল, তা পরিবর্তন করে স্নাতক ডিগ্রি নির্ধারণ করা হয়েছে।

তবে সভাপতি বা বিদ্যোৎসাহী সদস্য হওয়ার ক্ষেত্রে অন্য একটি শর্ত আগের মতোই বহাল থাকছে। একজন ব্যক্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সর্বোচ্চ দুটি কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি কিংবা বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনীত হতে পারবেন। এর বেশি প্রতিষ্ঠানে একই ব্যক্তিকে মনোনয়নের সুযোগ থাকছে না।

নতুন এই সিদ্ধান্তের ফলে স্নাতক ডিগ্রিধারীরাও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর গভর্নিং বডি ও অ্যাডহক কমিটির সভাপতি হওয়ার যোগ্যতা অর্জন করলেন।

সর্বশেষ - শিক্ষাঙ্গন

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

উত্তরে জামায়াতের প্রার্থী সেলিম উদ্দিন, দক্ষিণে সাদিক কায়েম

সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার

এক ঘণ্টার বৃষ্টিতেই হাঁটুপানি নিউ মার্কেটে, চরম ভোগান্তিতে জনজীবন।

গভীর রাতে হঠাৎ চঞ্চলকে ফোনকল, দেখা না করেই বিয়ে!

যেসব এলাকায় বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, সেখানে সারের সংকট নেই

শেখ হাসিনা, মনিরুল ও হারুনসহ ১০ আসামির বিরুদ্ধে শুনানি ২৮ অক্টোবর

বাংলাদেশের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, সতর্কতা ভারতের

তারেক রহমানের সরকারের আমলে দুর্নীতি ও চুরি হবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পালানোর অভিযোগে চাকরি গেল পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তার

আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ