রবিবার, ৮ নভেম্বর ২০২৬ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Uncategorized
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কর্পোরেট
  7. কর্মখালি
  8. ক্রীড়াঙ্গন
  9. খাদ্য ও কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. তথ্যপ্রযুক্তি
  13. দুর্যোগ ব্যবস্থাপনা
  14. ধর্ম
  15. নারী ও শিশু

২৮ মার্চ শি’র সঙ্গে বৈঠকে বসবেন ইউনূস

প্রতিবেদক
টেকবাড়ি ডটকম
মার্চ ১৩, ২০২৫ ১:২৫ অপরাহ্ণ

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ২৮ মার্চ বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন বলে আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম প্রধান উপদেষ্টার আসন্ন চীন সফর সম্পর্কে এক প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংকালে সাংবাদিকদের বলেন, ‘২৮ মার্চ চীনের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে।’

মন্ত্রণালয়ের প্রচার শাখার মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনকারী রফিকুল আলম প্রাথমিক সময়সূচি তুলে ধরে উল্লেখ করেন, ২৬ মার্চ বিকেলে অধ্যাপক ইউনূসের চীনের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।

২৭ মার্চ, প্রধান উপদেষ্টা বোয়াও ফোরাম ফর এশিয়া অ্যানুয়াল কনফারেন্সের উদ্বোধনী পূর্ণাঙ্গ অধিবেশনে যোগদান করবেন ও ভাষণ দেবেন।

পরে প্রধান উপদেষ্টা ইউনূস চীনের স্টেট কাউন্সিলের নির্বাহী ভাইস প্রেসিডেন্টের সঙ্গে দেখা করবেন বলে আশা করা হচ্ছে।

পরের দিন, ইউনূস বেইজিংয়ে দ্বিপাক্ষিক আলোচনার জন্য প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখা করবেন।

২৯শে মার্চ সকালে পিকিং বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে যোগ দেবেন এবং সেইদিন রাতে বাংলাদেশে ফিরে আসার কথা রয়েছে।

রফিকুল আলম জানান, সংশ্লিষ্ট পক্ষগুলো বর্তমানে উচ্চ পর্যায়ের সফরের সময় আলোচিত দ্বিপাক্ষিক এজেন্ডাগুলো নিয়ে কাজ করছে।

তিনি আরও বলেন, এ সফর সম্পর্কে আরও বিস্তারিত জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রেস ব্রিফিং করবে।

চীনের প্রেসিডেন্টের সঙ্গে আসন্ন আলোচনার জন্য বাংলাদেশের এজেন্ডা নিয়ে আলোচনা করার জন্য চলতি সপ্তাহের শুরুতে- পররাষ্ট্র সচিবের সভাপতিত্বে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করা লক্ষ্য: সংসদে প্রধানমন্ত্রী

রুবেলের আন্তর্জাতিক অভিষেক প্রসঙ্গে মাইক হাসির উদাহরণ টানলেন বাশার

গ্রিসে ৭৭ জন অভিবাসী নিয়ে নৌকা ডুবি

ঈদ উপলক্ষ্যে ঢাকার যেসব সড়কে ডাইভারশন থাকবে

জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ

সেঞ্চুরি না হলেও দল জেতায় খুশি তামিম

সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

গভীর রাতে হঠাৎ চঞ্চলকে ফোনকল, দেখা না করেই বিয়ে!

আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে, তবে জনপ্রত্যাশা পূরণ হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

চুরির সময় ধরা পড়ে শিক্ষিকাকে গলা কেটে হত্যা, গ্রেপ্তার ৩