রবিবার, ৮ নভেম্বর ২০২৬ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Uncategorized
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কর্পোরেট
  7. কর্মখালি
  8. ক্রীড়াঙ্গন
  9. খাদ্য ও কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. তথ্যপ্রযুক্তি
  13. দুর্যোগ ব্যবস্থাপনা
  14. ধর্ম
  15. নারী ও শিশু

জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ৫, ২০২৬ ৭:৩৮ অপরাহ্ণ

দেশের চলমান জ্বালানি সংকটে ভুক্তভোগীদের প্রতি দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই মুহূর্তে জ্বালানি সংকটকে দেশের সবচেয়ে বড় সমস্যা উল্লেখ করে এর সমাধানে কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান তিনি।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শনিবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ কথা জানান।
সরকারপ্রধান জানান, স্বৈরাচার ও অন্তর্বর্তী আমলের সমস্যা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে কিছু দল। যেকোনো অরাজকতা করলে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন তিনি। সেই সাথে জানান, প্রত্যেকেরই সীমার মধ্যে থাকা দরকার।
বিএনপি রাজপথে ছিল, গুপ্ত অবস্থায় কিছু করেনি উল্লেখ করে দলটির চেয়ারম্যান বলেন, স্বৈরাচারের আমলে একটি দল তাদের মধ্যে গুপ্ত অবস্থায় ছিল। তারাই এখন বাইরে এসে পরিচয় দিচ্ছে। এমনও হতে পারে, গুপ্তদের মধ্যে স্বৈরাচার লুকিয়ে থেকে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। যারা গুপ্ত তারাই স্বৈরাচারকে সামনে আনার কাজ করছে। একজন আরেকজনকে গুপ্ত রাখার চেষ্টা করছে। কে কাকে গুপ্ত রাখতে চাইছে তা উন্মুক্ত করে দেওয়ার আহ্বান জানান তিনি।
জনগণকে দেওয়া সব প্রতিশ্রুতি বিএনপি সরকার বাস্তবায়ন করবে, তা পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে। মানুষের যেন কষ্ট না হয়, সেজন্য বিএনপির নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান তিনি।

সর্বশেষ - শীর্ষ নিউজ

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

ইতালির উৎসবে সেরার পুরস্কার পেল বাংলাদেশের ‘মাস্টার’

নিজের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের প্রমাণ উন্মুক্ত করতে বললেন আসিফ মাহমুদ

স্বৈরাচারের দোসররা পুনর্বাসনের সুযোগ পায়, এমন পদক্ষেপ নেওয়া উচিত হবে না : তারেক রহমান

দাম বাড়ানো ছাড়া সরকারের সামনে কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী

বিচারপতি মো. আখতারুজ্জামানের বিষয়ে তদন্তের নির্দেশ

ক্যানসারের কাছে হার মানল ফেনীর ক্রিকেটার হৃদয়ের ইনিংস

‘তুমি যথেষ্ট, তুমি নিজেই সম্পূর্ণ’

‘তুমি যথেষ্ট, তুমি নিজেই সম্পূর্ণ’

দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব: রুহুল কবির রিজভী

ব্যবহারকারীর হয়ে কাজ করবে ইলন মাস্কের নতুন এআই গ্রোক বট

এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ I