রবিবার, ৮ নভেম্বর ২০২৬ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Uncategorized
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কর্পোরেট
  7. কর্মখালি
  8. ক্রীড়াঙ্গন
  9. খাদ্য ও কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. তথ্যপ্রযুক্তি
  13. দুর্যোগ ব্যবস্থাপনা
  14. ধর্ম
  15. নারী ও শিশু

ঈদে আসছে শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’

প্রতিবেদক
admin
অক্টোবর ১, ২০২৬ ৭:৪৬ অপরাহ্ণ

গত কয়েক বছরে শাকিব খানকে অ্যাকশন তারকা হিসেবেই দেখা গেছে পর্দায়। ‘তুফান’ থেকে শুরু করে ‘তাণ্ডব’, ‘বরবাদ’ কিংবা ‘প্রিন্স’, সবখানেই তার ‘হিংস্র’ উপস্থিতি। কোরবানির ঈদে ‘রকস্টার’ দিয়ে গায়ক চরিত্রেও মুগ্ধ করেছেন অভিনেতা।
এবার পুরোদস্তুর প্রেমে ফিরছেন শাকিব। নতুন সিনেমা ‘মহব্বত’। নির্মাণে হিমেল আশরাফ। যিনি প্রেমের গল্প নির্মাণে সিদ্ধহস্ত। এর আগে তার নির্মাণেই ‘প্রিয়তমা’ দিয়ে ইন্ডাস্ট্রি মাত করেছিলেন শাকিব। অতঃপর ‘রাজকুমার’-এও তাদের সাফল্য অব্যাহত থাকে।
দুই বছরেরও বেশি সময় পর হিমেলের সিনেমায় শাকিব। যদিও এ খবর আগেই জানা গিয়েছে। তবে আজ নতুন করে এলো সিনেমার নাম ঘোষণা। বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় সিনেমাটির টাইটেল এনাউন্সমেন্টের জন্য একটি পোস্টার প্রকাশ করেছেন হিমেল। তাতে দেখা গেল, কালো ওভারকোট পরে এক যুবক হেটে যাচ্ছে, তার হাত ধরে আছে এক তরুণী। আর ওপরে লাল রঙে লেখা ‘মহব্বত’। সিনেমার নায়ক যে শাকিব খান, তা তো জানা। তবে নায়িকা কে, সেটা এখনো জানাননি সংশ্লিষ্টরা।
নির্মাতা হিমেল আশরাফ তার পোস্টে লেখেন, “কখনো কখনো ভালোবাসার জন্য মূল্য চোকাতে হয়; কখনো এটি প্রতিজ্ঞা আর কখনো এক লড়াই। ‘মহব্বত’, এক নতুন গল্পের নতুন যাত্রার শুরু।”
নামের সঙ্গে জানানো হয়েছে মুক্তির তারিখও। আগামী বছরের কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘মহব্বত’। আর ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’-এর মতো এটিও প্রযোজনা করছেন আরশাদ আদনান। ফলে সফল নির্মাতা-প্রযোজক-অভিনেতা ত্রয়ী আবারও আসছেন দর্শকমনে ঝড় তুলতে। এখন কেবল অপেক্ষা।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

ছবি: সংগৃহীত

আজ মধ্যরাত থেকে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি

সুনামগঞ্জে আ.লীগ ও বিএনপির সংঘর্ষে একজন নিহত

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কেউ বিতর্কিত করবেন না : প্রধানমন্ত্রী

মার্চের ১৫ দিনে প্রবাসী আয় ২০ হাজার কোটি টাকা

শাড়িকাণ্ডে তানজিন তিশাকে অব্যাহতির প্রতিবেদনে নারাজি বাদী

যেভাবে ধরা পড়ল শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ

খুলনায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

২০২৬ সালেই এলডিসি থেকে উত্তরণ

যাত্রাবাড়ী থানা যুবদলের সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম জমা দিলেন মোঃ শাহ আলম।

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য একটা শিক্ষা হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী