বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মার্চের ১৫ দিনে প্রবাসী আয় ২০ হাজার কোটি টাকা

প্রতিবেদক
টেকবাড়ি ডটকম
মার্চ ১৭, ২০২৫ ১:৪৪ পূর্বাহ্ণ

চলতি মার্চ মাসের প্রথম ১৫ দিনে ১৬৫ কো‌টি ৬১ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে) যার পরিমাণ ২০ হাজার ৩৭০ কোটি টাকা।

রোববার (১৬ মার্চ) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্য বলছে, আলোচিত সময়ে (মার্চে প্রথম ১৫ দিন) ১৬৫ কোটি ৬১ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে।

চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়া‌রি পর্যন্ত ৮ মাসে দেশে এক হাজার ৮৪৯ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে; যা আগের অর্থবছরের তুলনায় ২৩ দশমিক ৮০ শতাংশ বেশি। আগের অর্থবছরের একই সময় রেমিট্যান্স এসেছিল এক হাজার ৪৯৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলার।

এর আগে, গত ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স এসেছে ২৫২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৩১ হাজার ৯৪ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)। দৈনিক গড়ে রেমিট্যান্স এসেছে ৯ কো‌টি ডলার বা এক হাজার ১১০ কো‌টি টাকা।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী

পণ্যের উৎপাদন বাড়ানো গেলে পাটের দাম বাড়বে: বাণিজ্যমন্ত্রী

দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী

আগস্টের ৩০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে প্রায় ৩ বিলিয়ন ডলার

ঈদের কেনাকাটা করতে যাওয়া কিশোরীকে ধর্ষণের অভিযোগ

জুলাই অভ্যুত্থানে আহতদের পাশে থাকার ঘোষণা দিলেন সেনাপ্রধান

সাভারে ৪ তলা ভবন ঘিরে সিটিটিসির অভিযান।

মার্চের ১৫ দিনে প্রবাসী আয় ২০ হাজার কোটি টাকা

ফ্যাসিস্টরা দেশকে অশান্তের চেষ্টা করছে, এতে বাতাস দিচ্ছে গুপ্ত-সুপ্তরা

চালু হওয়ার প্রথম দিনেই পিংক বাসে ধাক্কা, বলাকা বাসকে জরিমানা