বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ১১, ২০২৬ ৪:৩০ অপরাহ্ণ

হাটহাজারীতে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে দুর্ঘটনায় গুরুতর আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে তিনি হাসপাতালে পৌঁছান।

 

গত বুধবার (৯ সেপ্টেম্বর) চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনা ঘটে। এতে ক্যাপ্টেন মহিউদ্দিন গুরুতর আহত হন। একই ঘটনায় দুই সেনাসদস্য নিহত হন।

 

দুর্ঘটনার পর আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দ্রুত উদ্ধার করে জরুরি চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়।

 

নিহত দুই সেনাসদস্য হলেন রাজশাহীর পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের তাসনিম রিফাত এবং নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আবু বকর সিদ্দিক পিয়াস।

 

এদিকে, ট্যাংকের ফায়ারিং অনুশীলনের সময় ঠিক কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত কার্যক্রম শুরু করেছে। তদন্তের মাধ্যমে দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

ফেসবুক ইনস্টাগ্রামে হঠাৎ বিভ্রাট

‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া!

১১ বছর পর একসঙ্গে, দেবকে নিয়ে শুভশ্রীর খোলা চিঠি

বিজয়কে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় টিভিকে

দুই জেলার দায়িত্ব পেলেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

আ. লীগ নিষিদ্ধের দাবিতে নতুন মঞ্চ ঘোষণা, শনিবার থেকে অবস্থান

ইমরান খানের সুচিকিৎসা জন্য বিশেষ মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ

আ.লীগের পুনর্বাসন ও নিষিদ্ধ প্রশ্নে উত্তপ্ত রাজনীতি

কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যানটিন বয় গ্রেপ্তার

মার্চের ১৫ দিনে প্রবাসী আয় ২০ হাজার কোটি টাকা