রবিবার, ৮ নভেম্বর ২০২৬ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Uncategorized
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কর্পোরেট
  7. কর্মখালি
  8. ক্রীড়াঙ্গন
  9. খাদ্য ও কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. তথ্যপ্রযুক্তি
  13. দুর্যোগ ব্যবস্থাপনা
  14. ধর্ম
  15. নারী ও শিশু

মির্জা ফখরুলের আসনে নির্বাচন করতে চান হিরো আলম

প্রতিবেদক
admin
আগস্ট ১৬, ২০২৬ ৯:৪৮ অপরাহ্ণ

বিএনপির সাবেক মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ায় তাঁর সংসদীয় আসন ঠাকুরগাঁও-১ (ঠাকুরগাঁও সদর) শূন্য হতে যাচ্ছে। আর সেই আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা দিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।

রোববার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন হিরো আলম নিজেই। এর আগে সাতক্ষীরার একটি আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। তবে মির্জা ফখরুলের আসনটি শূন্য হওয়ার বিষয়টি আগে জানা থাকলে সাতক্ষীরায় প্রার্থী হওয়ার ঘোষণা দিতেন না বলে জানিয়েছেন হিরো আলম।

এ বিষয়ে জানতে চাইলে হিরো আলম বলেন, ‘আপনারা জানেন আমি কিছুদিন আগে সাতক্ষীরার একটি আসন থেকে নির্বাচনের ঘোষণা দিয়েছিলাম। তখন তো আর জানতাম না, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের আসনটি ফাঁকা হবে। জানলে আমি সাতক্ষীরায় প্রার্থী হতাম না। কারণ আমার এলাকার লোকজন বলছেন আমি বগুড়ার ছেলে, আমি যেন উত্তরাঞ্চলেই থাকি। এই চিন্তা থেকেই আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী হব।’

হিরো আলম আরও জানান, কোনো রাজনৈতিক দলের হয়ে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবেই তিনি উপনির্বাচনে অংশ নেবেন।

 

তবে নির্বাচনে অংশ নেওয়ার পাশাপাশি হামলার আশঙ্কাও করছেন তিনি। তাঁর ভাষ্য, এবারও হামলার শিকার হতে পারেন। এমনকি আগের যেকোনো সময়ের তুলনায় এবার হামলার আশঙ্কা আরও বেশি বলেই মনে করছেন তিনি।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

যে দলের আন্দোলনে সামনে ছিলাম, সেই দলের লোকেরাই লাথি মারল

২২ বছরের দীর্ঘ বিরতি ভেঙে আবারও সিনেমার গানে ফিরলেন পথিক নবী

কলকাতা থেকে দেশে ফিরল নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা রোটনের মরদেহ

ফেসবুকে ১৭ দিনের সম্পর্ক, রাজুর ডাকে সাড়া দিয়ে কক্সবাজার গিয়েছিল তাজমিন

মেয়েদের বিয়ের বয়স কমাতে রাজনৈতিক নেতারা তদবির করছেন: ববি হাজ্জাজ

পশ্চিমবঙ্গের ২৫২ মাদ্রাসায় তালা, আরও ১০০ প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ

মডেল ও অভিনেত্রী তুলনা আর নেই

রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন

গ্যাসের সংকট কেটে গেলে বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফিরে যাবে

সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা করা হচ্ছে: তারেক রহমান