বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

হাতিয়ায় হান্নান মাসউদের পথসভায় হামলা, ঢাকায় বিক্ষোভ

প্রতিবেদক
টেকবাড়ি ডটকম
মার্চ ২৫, ২০২৫ ১:১৩ পূর্বাহ্ণ

নোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের পথসভায় হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল হয়েছে।

 

সোমবার (২৪ মার্চ) দিবাগত রাত ১২টায় বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।

 

মিছিলটি শাহবাগ ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড় ঘুরে আবার বাংলামোটরে দলের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

 

বিক্ষোভ মিছিল চলাকালে এনসিপির নেতাকর্মীরা হান্নান মাসউদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও তাদের রাজনৈতিক দল থেকে বহিষ্কারের দাবি জানান।

 

এনসিপির নেতারা বলেন, ‘আবদুল হান্নান মাসউদ দুনিয়া কাঁপানো জুলাই বিপ্লবের মহানায়ক। মাসউদের ওপর হামলা মানে জুলাই বিপ্লবের ওপর হামলা। এ হামলা সহ্য করবে না জাতি।’

 

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্যসচিব নিজাম উদ্দিন, মোল্লা মোহাম্মদ ফারুক এহসান, জয়নাল আবেদীন শিশির, এনসিপি নেতা মাজহারুল ইসলাম ফকির, আসাদ বিন রনি, আহমেদ আসিকীন, ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।

নেতারা বলেন, ‘এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আমরা প্রশাসনের কাছে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’

 

সোমবার সন্ধ্যায় নোয়াখালীর হাতিয়ায় এনসিপির নেতা আবদুল হান্নান মাসউদের ওপর হামলার ঘটনা ঘটে। হামলার পেছনে বিএনপির নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ করেছেন হান্নান মাসুদের অনুসারীরা।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা

ইয়ামালের ‘পিঙ্ক পার্টিতে’ গোলাপি সাজে নজর কাড়লেন গার্লফ্রেন্ড ইনেস

এটিএম থেকে টাকার বদলে বের হচ্ছে চাল

মানুষকে ‘অদক্ষ বানর’ বললেন মাস্ক, কারণ কী?

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত, আলোচনায় প্রস্তুত দিল্লি

২২ বছরের দীর্ঘ বিরতি ভেঙে আবারও সিনেমার গানে ফিরলেন পথিক নবী

জামায়াত এমপির পিএসসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে চাঁদাবাজির মামলা

ট্রাম্পের ছেলে ব্যারনকে হত্যায় ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা

বিদ্যুৎ বিল বেশি আসায় মিটার রিডারকে ৫ ঘণ্টা আটকে রাখলেন গ্রাহকেরা

চাহিদা অনুযায়ী সারের কোনো ঘাটতি নেই: কৃষিমন্ত্রী