বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১৬ বছরে ভোট, ২৩ বছরে প্রার্থী হওয়ার প্রস্তাব রাখবে এনসিপি

প্রতিবেদক
টেকবাড়ি ডটকম
মার্চ ২২, ২০২৫ ৫:১৭ অপরাহ্ণ

জাতীয় ঐকমত্য কমিশনে নির্বাচনে প্রার্থিতার বয়স ন্যূনতম ২৩ ও ভোটারের বয়স ১৬ বছর করার প্রস্তাব দেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

 

শনিবার (২২ মার্চ) সকালে রাজধানীর বাংলামোটরে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।

 

তিনি বলেন, আগামীকাল রোববার জাতীয় ঐকমত্য কমিশনে সংস্কার সুপারিশমালা জমা দেয়া হবে। সেখানে ভোট দেয়ার বয়স ১৬ বছর এবং নির্বাচনে প্রার্থী হওয়ার বয়স ২৩ বছর করার প্রস্তাব করবে এনসিপি। তিনি আরও বলেন, আওয়ামী লীগ দেশবিরোধী শক্তি, রাজনীতিতে ফিরলে দেশে অস্থিতিশীলতা তৈরি হবে।

 

গণ-অভ্যুত্থানের পর সংবিধান আর কার্যকর নেই উল্লেখ করে নতুন সংবিধান রচনা করার দাবি জানান জাতীয় নাগরিক পার্টির এই নেতা। সারোয়ার বলেন, এনসিপি মনে করে আগামী নির্বাচন গণপরিষদ হওয়া উচিত। সংবিধান সংস্কার কাজ শেষ করে একটা নির্দিষ্ট সময় পর এই গণপরিষদই আইন সভায় রূপান্তরিত হবে।

 

এর আগে, জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপ ও বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনার জন্য পাঁচ সদস্যের সংস্কারবিষয়ক সমন্বয় কমিটি গঠন করেছে এনসিপি। কমিটিতে সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে সারোয়ার তুষারকে। কমিটির অন্য সদস্যরা হলেন মনিরা শারমিন, জাবেদ রাসিন, সালেহ উদ্দিন ও আরমান হোসাইন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

নতুন সংবিধানে অবশ্যই জুলাই সনদ সংযুক্ত করতে হবে

রুমিন ফারহানা তলে তলে আওয়ামী লীগের সঙ্গে লিয়াজোঁ করেছেন: হামীম

বাংলাদেশ আইন কমিশনের সাবেক সদস্য ড. এম. এনামুল হক মারা গেছেন

মৃত্যুদণ্ড পাওয়া কে এই জনপ্রিয় টিভি উপস্থাপিকা সারা খলিফা?

বিচারপতি মো. আখতারুজ্জামানের বিষয়ে তদন্তের নির্দেশ

ভেনিস বিমানবন্দরে গিয়ে চমকে গেলেন সুনেরাহ্‌!

ব্যবহারকারীর হয়ে কাজ করবে ইলন মাস্কের নতুন এআই গ্রোক বট

ছবি: সংগৃহীত

সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি : জাকিয়া বারী মম

রাজধানীজুড়ে সেনাবাহিনীর বাড়তি তৎপরতা

আদানির বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু