রবিবার, ৮ নভেম্বর ২০২৬ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Uncategorized
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কর্পোরেট
  7. কর্মখালি
  8. ক্রীড়াঙ্গন
  9. খাদ্য ও কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. তথ্যপ্রযুক্তি
  13. দুর্যোগ ব্যবস্থাপনা
  14. ধর্ম
  15. নারী ও শিশু

সমুদ্রপথের নিরাপত্তায় বাংলাদেশ ও জাপানের মধ্যে চুক্তি

প্রতিবেদক
admin
অক্টোবর ২৭, ২০২৬ ৬:৩৫ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের মধ্য দিয়ে সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষা জোরদার করার লক্ষ্যে জাপান ও বাংলাদেশ একটি চুক্তি স্বাক্ষর করেছে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী ‘সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষা সক্ষমতা বৃদ্ধি প্রকল্প’-এর আওতায় জাপানি অনুদান সহায়তার বিষয়ে নথিপত্রে স্বাক্ষর ও তা বিনিময় করেন। ঢাকাস্থ জাপান দূতাবাস থেকে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।

ঢাকার জাপান দূতাবাস জানায়, এই প্রকল্পের আওতায় বাংলাদেশ কোস্ট গার্ডকে জাপান-নির্মিত ৩৫ মিটার শ্রেণির একটি টহল জাহাজ প্রদান করা হবে। এটি সামুদ্রিক অপরাধ দমন এবং প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন পরিস্থিতিতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশ কোস্ট গার্ডের সক্ষমতাকে আরও শক্তিশালী করবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরকালে (২৬ থেকে ২৯ অক্টোবর) স্বাক্ষরিত এই চুক্তিটি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় অবদান রাখবে এবং জাপান-বাংলাদেশ কৌশলগত অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করবে।

সর্বশেষ - শীর্ষ নিউজ

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

ব্রিকসের সিদ্ধান্ত বাস্তবায়নে ‘ট্রইকা’ ব্যবস্থা চান নরেন্দ্র মোদি

মাঝ আকাশে দরজা খুলে যাওয়ায় ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু

৯ জনের মরদেহ এসেছে, বাকি ৭ জনের মরদেহও ফিরিয়ে আনবো: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দেশে সামগ্রিক অপরাধ বেড়েছে ৬ দশমিক ১৬ শতাংশ

নতুন দায়িত্ব পেলেন ১০ মন্ত্রী-প্রতিমন্ত্রী

লংমার্চ থেকে ফিরেই জামায়াতে ইসলামীর আমির আবার সরকারের সাফাই গাইবেন বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। তিনি বলেন, ‘লংমার্চে গিয়ে এতো এতো কসরত, ভোগান্তি আর প্রাণহানির প্রয়োজন আছে কী? ঠিকই তো লংমার্চ থেকে ফিরে আমিরে জামায়াত সংসদে দাঁড়িয়ে সরকারের পক্ষে সাফাই গাইবেন!’ শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। তিনি বলেছেন, আজকে জামায়াতের লংমার্চে বাস দুর্ঘটনায় একজন পথচারী নিহতের ঘটনা ঘটেছে। নিজেদের অনেক নেতাকর্মীও মারাত্মকভাবে আহত হয়েছেন। যান চলাচল বন্ধ করে লংমার্চ করায় জনমানুষের ভোগান্তির চিত্রও মিডিয়ায় দেখলাম। আরও পড়ুন ডা. শফিকুর রহমান / ‘সাত দফা না মানলে এক দফার আন্দোলন অনিবার্য’ আমি কোনো পত্রিকা ছিঁড়িনি, মিথ্যা ন্যারেটিভ প্রত্যাখ্যান করেছি: রাশেদ খাঁন পোস্টে আব্দুল কাদের বলেন, অনেককে দেখলাম কৌশল হিসেবে পদযাত্রায় বারবার পাঞ্জাবী চেঞ্জ করেছেন, হেলমেটের আশ্রয়ও নিয়েছেন। এতো এতো কসরত, ভোগান্তি আর প্রাণহানির প্রয়োজন আছে কী? ঠিকই তো লংমার্চ থেকে ফিরে আমিরে জামায়াত সংসদে দাঁড়িয়ে সরকারের পক্ষে সাফাই গাইবেন! তিনি লিখেন, নির্বাচন পরবর্তীতে কিংবা আগামী স্থানীয় নির্বাচন উপলক্ষে জামায়াত যদি তার তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে মোলাকাত করে তাদেরকে চাঙ্গা করতে চায়, সেক্ষেত্রে তারা দলীয় ব্যানারে ভিন্ন নামে ভিন্ন কর্মসূচি দিতে পারে। এতে করে লংমার্চ নামক সর্বোচ্চ রাজনৈতিক কর্মসূচিটাকেও খেলা করা হইল না, জনমানুষের ভোগান্তিও হইল না, প্রাণহানীও ঘটলো না। তিনি আরও লেখেন, তবে সরকারের সঙ্গে বিভিন্ন দেনদরবারে একটু বিপাকে পড়তে পারে, সেটা ছুটির দিনে ঢাকায় একটা বিক্ষোভ কর্মসূচি দিয়ে পুষিয়ে নিতে পারবে। আশাকরি, আমিরে জামায়াত বিষয়টা বিবেচনায় রাখবেন।

শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যের ঘটনায় আবু বকর ৭ দিনের রিমান্ডে

সাত কলেজ নিয়ে হচ্ছে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’

দল ঘোষণা বাংলাদেশের, চমক সাব্বির রহমান!

জামায়াতের জন্ম থেকে আজ পর্যন্ত মুনাফিকি আচরণ ছাড়া কিছু দেখিনি: রাশেদ খান