বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজার ক্যানসার হাসপাতাল ধ্বংস করে দিলো ইসরায়েল

প্রতিবেদক
টেকবাড়ি ডটকম
মার্চ ২১, ২০২৫ ১১:৫৫ অপরাহ্ণ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার একমাত্র ক্যানসার হাসপাতালটি বোমা হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছে দখলদার ইসরায়েল।

 

সংবাদমাধ্যম আলজাজিরা শুক্রবার (২১ মার্চ) জানিয়েছে, হাসপাতালটি গাজাকে দুই ভাগ করে তৈরি করা কথিত ‘নেতজারিম করিডরের’ কাছে অবস্থিত ছিল। গত সোমবার নতুন করে হামলার আগে গাজায় ইসরায়েলি সেনারা যখন স্থল হামলা চালিয়েছিল, তখন হাসপাতালটিকে নিজেকের কমান্ড সেন্টার বানিয়েছিল তারা।

 

২০১৭ সালে ৩৪ মিলিয়ন ডলার খরচে হাসপাতালটি পুনর্গঠন করেছিল তুরস্ক। এটি তার্কিস ফ্রেন্ডশিপ হাসপাতাল নামে পরিচিত ছিল। সেখানে বছরে ১০ হাজার ক্যানসার রোগীদের চিকিৎসা দেওয়া হতো।

 

দখলদার ইসরায়েল নেতজারিম করিডর সম্প্রসারণের ঘোষণা দিয়েছে। এরপরই হাসপাতালটি ধ্বংস করে দিয়েছে তারা।

 

 

দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হাসপাতালটি ধ্বংস করার বিষয়টি নিশ্চিত করেছে। তারা দাবি করেছে, হাসপাতালটি হামাস কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করছিল। আইডিএফ দাবি করেছে, হামলার সময় হাসপাতালটিতে হামাসের কয়েকজন সদস্য ছিল যাদের হত্যা করা হয়েছে। এছাড়া হাসপাতালটি সক্রিয় ছিল না বলেও দাবি করেছে তারা।

আজ শুক্রবার দখলদার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ জানিয়েছেন, তিনি সেনাদের গাজার আরও অঞ্চল দখল করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, যদি হামাস তাদের সব জিম্মিকে মুক্তি না দেয় তাহলে গাজার আরও অঞ্চল দখল করা হবে এবং সেখানে স্থায়ীভাবে ইসরায়েলের নিয়ন্ত্রণ আরোপ করা হবে।

১৯৬৭ সালের আরব যুদ্ধের পর ফিলিস্তিনি ভূখণ্ডের বিশাল অংশ দখল করে ইসরায়েল। এখন তারা পশ্চিমতীরের অবশিষ্ট ভূমিও দখল করছে। এছাড়া এই ইহুদিবাদীরা নজর দিয়েছে সমুদ্রতীরবর্তী গাজার দিকেও।

সূত্র: আলজাজিরা, টাইমস অব ইসরায়েল

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

ট্রাইব্যুনালে ৭ আসামির মৃত্যুদণ্ডের পরই সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

রায় শুনে আদালতেই জ্ঞান হারালেন আওয়ামী লীগ নেতা

সচিবালয়ে আউটসোর্সিং কর্মীদের জন্য হচ্ছে নতুন নীতিমালা

মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানের চেতনায় এগোতে চায় সরকার : প্রধান উপদেষ্টা

আত্মগোপনে থাকা সাবেক এমপি মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার

পুতুলের ওই পদে দায়িত্ব পালনের মতো যোগ্যতা ছিল না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আশুলিয়ায় বন্ধ ঘর থেকে তিনজনের মরদেহ উদ্ধার

রাজধানীজুড়ে সেনাবাহিনীর বাড়তি তৎপরতা

বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে – তারেক রহমান

চুয়াডাঙ্গায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে কিশোরের মৃত্যু