বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ

প্রতিবেদক
টেকবাড়ি ডটকম
মার্চ ১৭, ২০২৫ ৩:১৪ পূর্বাহ্ণ

প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ সৃষ্টি হয়েছে। সেই পরিস্থিতিতে আজ সোমবার সারা দেশের মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রবিবার (১৬ মার্চ) দুপুরে রাজধানী ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আজাদ মজুমদার এ তথ্য জানান।

তিনি বলেন, সারা দেশের মাঠ পর্যায়ে কর্মরত পুলিশ কর্মকর্তাদের প্রধান উপদেষ্টা ডেকেছেন।

পুলিশ সুপার, তাঁদের ওপরের পদমর্যাদার কর্মকর্তাদের সঙ্গে এই বৈঠক হবে। বিভিন্ন মহানগর কমিশনার, রেঞ্জ ডিআইজি, ক্রাইম টিমের সদস্যসহ ১২৭ জন শীর্ষ পুলিশ কর্মকর্তা বৈঠকে যোগ দেবেন।

পুলিশের আইজিপি সেখানে স্বাগত বক্তব্য দেবেন। ৫ আগস্টের পর পুলিশের পক্ষ থেকে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা প্রধান উপদেষ্টাকে জানানো হবে।

একই সঙ্গে পুলিশের কার্যক্রম ফিরিয়ে আনার জন্য নেওয়া উদ্যোগ অবহিত করা হবে।

আজাদ মজুমদার বলেন, বিভিন্ন সময় ঘটা অপরাধ এবং সেগুলোর পরিপ্রেক্ষিতে আলোচনা করবেন আইজিপি। মাঠ পর্যায়ের ছয়জন শীর্ষ কর্মকর্তা ফোকাল পয়েন্টে গিয়ে নিজস্ব সমস্যা, চ্যালেঞ্জ, ট্র্যাকিং বেইস পুলিশিং, শিল্প পুলিশসহ নানা বিষয়ে আলোচনা করবেন। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে পুলিশকে কিছু নির্দেশনা দেওয়া হবে।

এটি একটি বিশেষ সভা, যা এর আগে কখনো হয়নি।

উপপ্রেস সচিব বলেন, এবার পুলিশ সপ্তাহ ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। সেখানে প্রধান উপদেষ্টা বক্তব্য ও দিকনির্দেশনা দেবেন।

জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

বিদ্যমান সংবিধান ত্রুটিপূর্ণ, এটি সংস্কারে দরকার গণপরিষদ নির্বাচন

হলিউডে গিয়ে মুগ্ধ সাফা কবির

হলিউডে গিয়ে মুগ্ধ সাফা কবির

জবির ৩ ইউনিটের ফল প্রকাশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভিসা’র এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সাক্ষাৎ: ডিজিটাল পেমেন্ট ও ই-কমার্সের অগ্রযাত্রায় যৌথ অংশীদারিত্বের নতুন দিগন্ত I

জুলাই শহীদদের সনদ সম্ভাব্য, যোদ্ধাদের সনদ একটু ক‌ঠিন: উপদেষ্টা শারমীন

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

প্রতিবন্ধী বলে কিছু নেই, আসল সমস্যা প্রতিবন্ধকতা ও দৃষ্টিভঙ্গি’ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধাকে হত্যা, প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩

মিথ্যা তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের তদন্ত, এনসিপির ক্ষোভ ও হুঁশিয়ারি

এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ I