রবিবার, ৮ নভেম্বর ২০২৬ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Uncategorized
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কর্পোরেট
  7. কর্মখালি
  8. ক্রীড়াঙ্গন
  9. খাদ্য ও কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. তথ্যপ্রযুক্তি
  13. দুর্যোগ ব্যবস্থাপনা
  14. ধর্ম
  15. নারী ও শিশু

তোরা আমাকে ভালো হতে দিলি না: সালমান মুক্তাদির

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ২৯, ২০২৬ ৫:৪১ অপরাহ্ণ

স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার দুদিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রহস্যময় পোস্ট দিয়েছেন ইউটিউবার সালমান মুক্তাদির। ‘তোরা আমাকে ভালো হতে দিলি না’ সালমানের এই ছোট্ট পোস্ট ঘিরেই এখন সরব নেটিজেনরা।
মন্তব্যের ঘরে কেউ তাকে সাহস জুগিয়েছেন, কেউ দিয়েছেন পরামর্শ, আবার কেউ মেতেছেন রসিকতায়। সালমানের পোস্টে একজন লিখেছেন, ‘মনে হচ্ছে কিছু একটা ঘটছে।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘খেলা তাহলে দেখিয়ে দাও ওদের।’
এসব মন্তব্যে সালমানের পরবর্তী পদক্ষেপ নিয়ে অনুসারীদের কৌতূহল প্রকাশ পেয়েছে। কেউ কেউ আবার সমঝোতার প্রসঙ্গও টেনেছেন। একজন লিখেছেন, ‘কেউ কি সমঝোতা করতে এসেছে? না হলে কিন্তু পুরো বাঁশ প্রস্তুত হচ্ছে।’ আরেকজনের মন্তব্য, ‘সমঝোতাই একমাত্র সমাধান।’
সালমানের পাশে দাঁড়িয়েও মন্তব্য করেছেন অনেকে। একজন লিখেছেন, ‘রাত যত গভীর হয়, প্রভাত তত নিকটে আসে।’ আরেকজন বলেছেন, ‘সমস্যা নেই, যত বিপদ তত উপরে ওঠার সিঁড়িগুলো ছোট হয়ে যায়।’
তবে সালমানের পোস্টে ‘ভালো হওয়া’ প্রসঙ্গটি ধরে মজাও করেছেন কেউ কেউ। একজন লিখেছেন, ‘ভালো হয়ে কী লাভ হয়েছে বলেন ভাই!’ আরেকজন মন্তব্য করেছেন, ‘মেয়র পদে দাঁড়ান।’
কেউ আবার তাকে আগের অবস্থায় ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছেন। এক নেটিজেন লিখেছেন, ‘ভালো মানুষের ভাত নেই, আগের অবস্থায় ফিরে যান।’ অন্য একজন জানতে চেয়েছেন, ‘তাহলে আগের চরিত্রটা কবে দেখতে পাব?’
এর বাইরে সালমানের পোস্টে সম্ভাব্য নতুন কোনো ঘটনার ইঙ্গিত খুঁজেছেন কেউ কেউ। একজন লিখেছেন, ‘আরেকটা বিস্ফোরণ আসছে?’ আরেকজনের মন্তব্য, ‘ট্র্যাজেডিকে প্রচারণায় রূপ দিচ্ছে। তোমরা চমকের জন্য প্রস্তুত থাকো।’
এদিকে রাজধানীর ইসিবি চত্বর এলাকার দক্ষিণ মানিকদীর নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে সম্প্রতি হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওও।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

সাত কলেজ নিয়ে হচ্ছে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’

ফেসবুকে পুরানো ছবি দিয়ে ক্ষোভ ঝাড়লেন নয়ন

এখনকার মতো স্বাধীনভাবে গণমাধ্যম চর্চার সুযোগ অতীতে ছিল না : তথ্যমন্ত্রী

দেশের সব ব্যাংক ও বিকাশ-রকেট-নগদের জন্য জরুরি নির্দেশনা

৩ এপ্রিল ছুটির প্রস্তাব, অনুমোদন হলে ঈদে ছুটি মিলবে ৯ দিন

এবার অন্তর্ভূক্তিমূলক নববর্ষ উদযাপনের উদ্যোগ

২২ বছরের দীর্ঘ বিরতি ভেঙে আবারও সিনেমার গানে ফিরলেন পথিক নবী

করোনার ভ্যাকসিন ক্রয় : বেক্সিমকোর ২২ হাজার কোটি টাকার দুর্নীতির অনুসন্ধান শুরু

গাজা যুদ্ধে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন যত হামাস নেতা

সংবাদপত্রে ঈদুল ফিতরের ছুটি ৩ দিন