বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

এখনকার মতো স্বাধীনভাবে গণমাধ্যম চর্চার সুযোগ অতীতে ছিল না : তথ্যমন্ত্রী

প্রতিবেদক
admin
আগস্ট ১৯, ২০২৬ ৬:৪৫ অপরাহ্ণ

বর্তমান সরকারের আমলের মতো এত স্বাধীনভাবে গণমাধ্যম চর্চার সুযোগ অতীতে আর কোনো সময় ছিল না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
তিনি বলেন, সাংবাদিকতা পেশাকে যারা ‘ফ্যাসিবাদের দালালে’ পরিণত করতে চান, তাদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা প্রয়োজন।
বুধবার (১৯ আগস্ট) সকালে তথ্য ভবনে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘রাজনৈতিক ক্ষমতাকে প্রশ্ন করার যে অধিকার ও ক্ষমতা গণমাধ্যমের রয়েছে, তার যেন অপব্যবহার না হয়, সেদিকেও গণমাধ্যমকর্মীদের সতর্ক থাকতে হবে।’
ক্ষমতা জনগণের সেবায় ব্যবহার না হলে ৫ আগস্টের মতোই পরিণতি ডেকে আনতে পারে। তাই গণমাধ্যমকে ‘ফ্যাসিস্ট’ ও দুর্বৃত্তদের স্বার্থে ব্যবহার না করার আহ্বান জানান তথ্যমন্ত্রী।
অনুষ্ঠানে তিনি গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি সাংবাদিকদের দায়িত্বশীলতার ওপরও গুরুত্ব দেন। তার বক্তব্যে গণমাধ্যম যেন রাজনৈতিক ক্ষমতার জবাবদিহি নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখে, একই সঙ্গে কোনো পক্ষের স্বার্থে ব্যবহৃত না হয়—এমন প্রত্যাশাই উঠে আসে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ

দেশে সামগ্রিক অপরাধ বেড়েছে ৬ দশমিক ১৬ শতাংশ

৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে-এর নাম বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদে স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা অধিদপ্তরের

ধর্ষণের মিথ্যা মামলা করলেই কঠোর শাস্তি: আসিফ নজরুল

যেকোনো সময় ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী I

ঢাকাসহ সারাদেশে ব্যাটারিচালিত রিকশার জন্য আসছে নতুন আইন

এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ I

৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

গ্যাস-বিদ্যুৎ সরবরাহের নিশ্চিতের দাবিকে হটকারিতা বলা হচ্ছে: নাহিদ রাজনীতি