বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আ. লীগকে রাজনীতিতে ফেরাতে জামায়াত অপচেষ্টা চালাচ্ছে: রাশেদ খাঁন

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ২৪, ২০২৬ ৬:০৩ অপরাহ্ণ

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, এই সরকারের আমলে রাষ্ট্র সংস্কার না হলে আর কখনোই রাষ্ট্র সংস্কার হবে না। সরকার সংস্কারের পথে রয়েছে। তবে, সরকারের বিরুদ্ধে একটি পক্ষ আওয়ামী লীগকে মাঠে নামাচ্ছে। আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে জামায়াত অপচেষ্টা চালাচ্ছে, ইন্ধন দিচ্ছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহে শিশু কুঞ্জ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন দাবি করেন, জামায়াত আমিরের বক্তব্যের মাঝে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার ঘোষণার যোগসূত্র রয়েছে। সরকার কে বেকায়দায় ফেলতে ’৭১-এর ঘাতক শক্তি এবং ’২৪-এর পরাজিত পলাতক শক্তি দেশ অশান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। জামায়াত লংমার্চের নামে সরকার পতনের হুমকি দিলেও তাদের ডাকে আর মানুষ রাজপথে নামবে না।
আর আওয়ামী লীগ ফিরলে আবারও জামায়াতের নেতাদের ফাঁসি দেবে বলেও এ সময় সতর্ক করেন রাশেদ খাঁন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

অস্ট্রেলিয়ার ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন এলিজা

ফ্যাসিস্ট আমলে জ্বালানি খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে: শামা ওবায়েদ

যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের

বিদ্যমান সংবিধান ত্রুটিপূর্ণ, এটি সংস্কারে দরকার গণপরিষদ নির্বাচন

গোপালগঞ্জে মাদ্রাসার ছাত্রাবাস থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার।

ব্রিকসের সিদ্ধান্ত বাস্তবায়নে ‘ট্রইকা’ ব্যবস্থা চান নরেন্দ্র মোদি

নিজের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের প্রমাণ উন্মুক্ত করতে বললেন আসিফ মাহমুদ

সৎ ও দক্ষ অফিসারদের আরও বেশি কাজের সুযোগ করে দিতে চাই : প্রধানমন্ত্রী

বেঁচে থাকার লড়াইয়ে প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় সজল-ভাবনা

ফ্যাসিস্টরা দেশকে অশান্তের চেষ্টা করছে, এতে বাতাস দিচ্ছে গুপ্ত-সুপ্তরা