বিএনপির সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছেলে তানভীর আহমেদ রবিন। বাবার মৃত্যুর খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
পোস্টে তানভীর আহমেদ রবিন লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার আব্বু আর নেই। তিনি তাঁর রবের কাছে চলে গেছেন। রাত ৮টা ১০ মিনিটে এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সবার কাছে আমার আব্বুর জন্য দোয়ার দরখাস্ত করছি। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার আব্বুকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।’
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার (১৪ অক্টোবর) বাদ জোহর রাজধানীর শ্যামপুর-কদমতলীর লাল মসজিদে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা।


















