সোমবার , ২৪ মার্চ ২০২৫ | ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. কর্পোরেট
  6. কর্মখালি
  7. ক্রীড়াঙ্গন
  8. খাদ্য ও কৃষি
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্যোগ ব্যবস্থাপনা
  13. নারী ও শিশু
  14. পর্যটন
  15. প্রবাস খবর

বিচারপতি মো. আখতারুজ্জামানের বিষয়ে তদন্তের নির্দেশ

প্রতিবেদক
টেকবাড়ি ডটকম
মার্চ ২৪, ২০২৫ ৩:০৮ পূর্বাহ্ণ

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোঃ আখতারুজ্জামানের বিষয়ে তদন্ত করতে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলকে নির্দেশনা দিয়েছেন রাষ্ট্রপতি।

 

আজ রোববার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে প্রশাসন।

 

এতে বলা হয়েছে, এর আগে সংবিধানের ৯৬ অনুচ্ছেদ অনুযায়ী, সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল বিচারপতি মোঃ আখতারুজ্জামানের বিষয়ে রাষ্ট্রপতির কাছে তথ্য পাঠায়।

 

সেই তথ্যের নিরিখে সংবিধানের অনুচ্ছেদ ৯৬(৫)(বি) অনুসরণ করে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক, বিচারপতি মোঃ আখতারুজ্জামানের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের জন্য সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের কাছে নির্দেশনা পাঠিয়েছেন বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

 

গত বছরের সাতই নভেম্বর সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল গঠন করা হয়েছে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

 

কোনো বিচারকের বিরুদ্ধে অভিযোগ উঠলে এই কাউন্সিল যাচাই-বাছাই করে রাষ্ট্রপতির কাছে অভিযোগ পাঠায়।

 

সংবিধান অনুযায়ী, প্রধান বিচারপতি ও জ্যেষ্ঠ দুই বিচারপতির সমন্বয়ে এ কাউন্সিল গঠিত হয়। এরপর কয়েকজন বিচারপতির আচরণের বিষয়ে অনুসন্ধান শুরু করে কাউন্সিল।

 

গত বছরের ১৬ ই অক্টোবর ‘দলবাজ, দুর্নীতিবাজ ও ফ্যাসিস্টের দোসর’ বিচারকদের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভের প্রেক্ষিতে প্রাথমিকভাবে হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতিকে ২০শে অক্টোবর থেকে বিচারকাজে বিরত রাখা হয়।

 

সেই ১২ বিচারপতির মধ্যে বিচারপতি মোঃ আখতারুজ্জামানও রয়েছেন।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

গণমাধ্যম সংস্কার কমিশনের কিছু প্রস্তাব দ্রুত বাস্তবায়ন করা হবে : প্রধান উপদেষ্টা

রোহিঙ্গাদের জন্য প্রায় ১ বিলিয়ন ডলার সহায়তা চেয়েছে জাতিসংঘ

মাগুরার সেই শিশুটিকে বাঁচানো গেল না

শনিবার প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেবে গণমাধ্যম কমিশন

সুন্দরবনে ৪ একরজুড়ে জ্বলছে আগুন

ঈদে স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা অধিদপ্তরের

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিকের মৃত্যু, রণক্ষেত্র মহাসড়ক

বাংলাদেশে শান্তি ও সংলাপ আয়োজনে সহায়তায় দিতে প্রস্তুত জাতিসংঘ

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে হবে রাজনৈতিক সংলাপ

‘স্বতন্ত্র সচিবালয়’ প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে রয়েছে : প্রধান বিচারপতি