বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কুকুরেলার চোটে রিয়ালের রক্ষণে বাড়ল দুশ্চিন্তা

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ৫, ২০২৬ ৭:৩৩ অপরাহ্ণ

রিয়াল বেতিসের বিপক্ষে রিয়াল মাদ্রিদ চলতি মৌসুমের প্রথম হার দেখল। এই ম্যাচের পর তাদের ইনজুরি সংকট আরও বড় হলো। খেলা চলাকালে মার্ক কুকুরেলা ক্র্যাম্প নিয়ে মাঠ ছাড়েন।
আগামী মঙ্গলবার ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ম্যাচের জন্য ফিট হতে সময়ের সঙ্গে লড়তে হবে এই ডিফেন্ডারকে। বেতিসের বিপক্ষে ম্যাচের শেষ দিকে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। ইতোমধ্যেই রক্ষণে হোসে মরিনিওর প্রথম পছন্দ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন কুকুরেলা। তার চোটের কারণে দল বাছাই নিয়ে তীব্র সংকটে পড়ে গেলেন পর্তুগিজ কোচ।
ম্যাচের শেষ বাঁশি বাজার পর মরিনিও রাখঢাক না রেখেই জানান, কী কারণে শেষ দিকে এই ফুলব্যাককে মাঠ থেকে তুলে নেওয়া হয়েছে। শারীরিক ধকলের কারণে পূর্বসতর্কতা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানান তিনি। হারের পর তিনি বলেন, ‘কুকুরেলার ক্র্যাম্পের কারণে কারেরাসকে মাঠে নামানো হয়েছিল।’
সমস্যাটি গুরুতর মনে না হলেও তিন-চারদিনের মধ্যে স্পেনের সবশেষ বিশ্বকাপ জয়ী ডিফেন্ডারের সেরে ওঠা বেশ চ্যালেঞ্জিং, এমনটাই জানিয়েছে মুন্দো দেপোর্তিভো। ইইতোমধ্যে অরেলিয়েন চুয়োমেনি, এদার মিলিতাও, রদ্রিগো, ফারলান্দ মেন্দি ও এন্দ্রিক চোট থেকে সেরে ওঠার লড়াই করছেন। কোচিং স্টাফরা চুয়োমেনি ও রদ্রিগোকে নিয়ে আশাবাদী। এদিকে নিষেধাজ্ঞার কারণে মাঠের বাইরে আছেন আর্দা গুলার, বার্নার্দো সিলভা ও এদুয়ার্দো কামাভিঙ্গা। খেলোয়াড়দের মাঠের বাইরে থাকার তালিকা লম্বা হওয়ার কারণে বেশ কয়েকটি পজিশন ঠিকঠাকভাবে সাজাতেই ঘাম ছুটবে মরিনিওর।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

প্রশিক্ষণ বিমান উড্ডয়ন বন্ধ করে স্বতন্ত্র রানওয়ে নির্মাণের চিন্তা নেই

৮০’র দশকের ছবির ট্রেন্ড ঘিরে ভারতে বিজেপি ও কংগ্রেসের লড়াই

বিএনপি ক্রমেই মাফিয়া-গোষ্ঠীনির্ভর দলে পরিণত হচ্ছে: নাসীরুদ্দীন পাটোয়ারী

জ্ঞান ফিরেছে, কথা বলছেন তামিম

১১ হাজার কোটি টাকা পাচারের নতুন অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক

পাটওয়ারীকে গ্রেপ্তার করলেই বের হবে বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান

আওয়ামী লীগের পতন ও নেতাকর্মীদের ভূমিকা নিয়ে মুখ খুললেন মেঘনা আলম

ডিআইজিসহ ঊর্ধ্বতন ২৩ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি

১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

দলগুলো অন্তঃসংঘাত বন্ধ করলে সঠিক সময়ে সংসদ নির্বাচন : উপদেষ্টা মাহফুজ