বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সভাপতি নির্বাচিত হলেন মোরতাজুল করিম বাদরু

প্রতিবেদক
admin
আগস্ট ২৫, ২০২৬ ৭:১৩ অপরাহ্ণ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)-এর সাধারণ পরিষদ ও পরিচালনা পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সিনিয়র সহসভাপতি খন্দকার মোরতাজুল করিম বাদরু।

মোরতাজুল করিম বাদরু দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ছাত্ররাজনীতি থেকে উঠে আসা এই নেতা ছাত্রদলের রাজনীতিতেও সক্রিয় ছিলেন। পরে তিনি জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহসভাপতির দায়িত্ব পালন করেন।

তাঁর নতুন দায়িত্ব পাওয়ার খবরের পর রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন পর্যায়ের ব্যক্তি এবং তাঁর শুভানুধ্যায়ীরা অভিনন্দন জানিয়েছেন। তাঁরা আশা করছেন, নতুন দায়িত্বে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালনা ও উন্নয়নে তিনি ভূমিকা রাখবেন।

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দেশের বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর কার্যক্রমে সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করে থাকে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

বিষ মেশানো ভাত খেয়ে কাতরাচ্ছিলেন স্বামী, স্ত্রী এনে দিলেন বিষাক্ত শরবত

সেঞ্চুরি না হলেও দল জেতায় খুশি তামিম

১১ হাজার কোটি টাকা পাচারের নতুন অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক

ফেসবুকের বিরুদ্ধে তথ্য চুরি ও দুর্নীতির অভিযোগ!

৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশিত হলো ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল।

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা, ফায়ার সার্ভিস ও বিজিবি সদস্যসহ আটক ৮

চাঁদের আকাশেও ট্রাফিক নিয়ম, তৈরি হচ্ছে ‘এয়ারপোর্ট’

নিরাপদ ঈদ উদযাপনে সব প্রস্তুতি সম্পন্ন: ডিএমপি কমিশনার

রুবেলের আন্তর্জাতিক অভিষেক প্রসঙ্গে মাইক হাসির উদাহরণ টানলেন বাশার