বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০

প্রতিবেদক
admin
আগস্ট ১৮, ২০২৬ ৭:১১ অপরাহ্ণ

গোপালগঞ্জে ট্রাক ও যাত্রীবাহী লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো অন্তত ২০ জন।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কৌশিক আহমেদ ও বৌলতলী পুলিশ ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক শফিউল আলম দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত তিনজনের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-ফরিদপুর জেলার সালথা উপজেলার উত্তর চন্দিবর্দি গ্রামের মো. সিপন শেখের ছেলে এনডিই ঠিকাদারি প্রতিষ্ঠানের ট্রাক ড্রাইভার নাদিম শেখ (২৮) ও বাগেরহাট জেলার রামপাল উপজেলার বড় কাঠালী গ্রামের মো. আ. কাদের মোছাল্লীর ছেলে এনডিই ঠিকাদারি প্রতিষ্ঠানের সিকিউরিটি গার্ড আবু হাছিব মুসাল্লী (১৯)। তবে নিহত নারীর পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
বৌলতলী পুলিশ ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক শফিউল আলম জানান, দুপুরে টেকেরহাট থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী সোনালী পরিবহনের একটি যাত্রীবাহী লোকাল বাস সদর উপজেলার বৌলতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।এতে বাসটি রাস্তার পাশে খাঁদে পড়ে যায় এবং ট্রাকটি রাস্তার উপর উল্টে পড়লে ঘটনাস্থলে এক নারীসহ তিনজন নিহত হন। পরে খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় নিহত ও আহতদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। মারাত্মক আহত ১৫ জনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও একজনকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পরপরই গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। ঘটনার পর গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক (ইউএনও) আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয়রা জানিয়েছেন, দ্রুতগতির কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সোনালী পরিবহনের লোকাল বাসটিকে নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ দুপুর ১টা ৪০ মিনিটে করপাড়া স্টেশনে পৌঁছানোর কথা ছিলো।কিন্তু দ্রুতগতির কারণে বাসটি দুর্ঘটনায় পড়ে।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মালেক সরদার বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
ইউএনও কৌশিক আহমেদ বলেন, ‘নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেয়ার পাশাপাশি দুর্ঘটনার কারণ তদন্ত করা হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

ধানমন্ডি ৩২ নম্বরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শিঙাড়া বিতরণ, বেধড়ক পিটুনি

মির্জা ফখরুলের আসনে নির্বাচন করতে চান হিরো আলম

এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ I

স্ত্রীর আত্মহত্যা মামলায় হাজিরা শেষে নাট্যাভিনেতা আলভী বললেন, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী

কিম জং উনের সঙ্গে নভেম্বরে বৈঠক করতে চান ট্রাম্প

নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী

পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না: ড. ইউনূস

এনসিপির নেতা মাসউদের পথসভায় বিএনপির হামলার অভিযোগ

ক্যারিয়ারের প্রথম সিনেমায় কত টাকা পারিশ্রমিক পেয়েছিলেন পরীমণি?

ঈদের কেনাকাটা করতে যাওয়া কিশোরীকে ধর্ষণের অভিযোগ