বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আমার বাবার ক্রাশ ছিলেন, এখন আমার ক্রাশ!

প্রতিবেদক
admin
আগস্ট ১৭, ২০২৬ ৬:৫৩ অপরাহ্ণ

সময় আর বয়স যেন পুরোপুরি থমকে গেছে ঢালিউড সুন্দরী পূর্ণিমার কাছে। সামাজিক মাধ্যমে বেগুনি রঙের আভিজাত্যপূর্ণ শাড়িতে নিজের কিছু স্নিগ্ধ ছবি পোস্ট করতেই নেটিজেনদের মাঝে তৈরি হয়েছে তুমুল আলোড়ন।
রোববার মধ্যরাতে পোস্ট করা ছবিগুলোতে দেখা যায়, রাজকীয় বেগুনি রঙের একটি সিল্ক শাড়িতে নিজেকে মুড়েছেন তিন প্রজন্মের এই নায়িকা। শাড়ির পাড় ও আঁচলে সোনালি ও রঙিন সুতোর মনোরম নকশা, আর জমিনজুড়ে ছড়ানো ছোট ছোট সোনালি বুটি। আয়নার সামনে দাঁড়িয়ে লাজুক হাসিতে নিচে চোখ নামিয়ে রাখা পূর্ণিমার লুকে ছিল এক অদ্ভুত মার্জিত ভাব।
কাঁধের ওপর ছেড়ে দেওয়া কোঁকড়ানো চুল আর হালকা মেকআপে তার এই সাজ বেশ নজর কেড়েছে ভক্তদের। ছবির ক্যাপশনে পূর্ণিমা লিখেছেন, ‘বেগুনি আমার প্রিয় রঙ, তবে শাড়িতে জড়িয়ে নিলে এটি আরও সুন্দর, মার্জিত ও চিরন্তন মনে হয়।’
অভিনেত্রীর এই নতুন রূপ দেখে প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা। ছবিগুলো প্রকাশ পেতেই কমেন্ট সেকশনে জমে উঠেছে মন্তব্য আর ভালোবাসার জোয়ার। এক ভক্ত বেশ মজার ছলে কমেন্ট করেছেন, ‘আমার বাবার ক্রাশ ছিলেন, এখন উনি আমার ক্রাশ!’ আরেক অনুরাগী লিখেছেন, ‘পূর্ণিমা কখনো বুড়ি হবে না, বুড়া হবো আমরা।
ভক্তদের একাংশ তো পূর্ণিমাকে দেখে মন্তব্য করছেন, ‘বয়স আসলে মানুষের কাছে কেবলই একটা সংখ্যা।কেউবা আবার আফসোস করে লিখেছেন, ‘আমি বুড়া হয়ে গেলাম আর উনি এখনো সেই ২২ বছরের যুবতী!

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

অন্তঃসত্ত্বা নিয়ে কটাক্ষ করায় মুখ খুললেন অ্যান হ্যাথাওয়ে

সচিবালয়ে আউটসোর্সিং কর্মীদের জন্য হচ্ছে নতুন নীতিমালা

নিজেদের স্বার্থেই শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত: রিজভী রাজনীতি

বাংলাদেশের হয়ে খেলতে সিলেটে পৌঁছেছেন হামজা চৌধুরী

ঈদের ছুটিতে এটিএম বুথে রাখ‌তে হ‌বে পর্যাপ্ত টাকা

সরকার কাউকে গুম করেনি, ভবিষ্যতেও কাউকে করতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে এত মেধাবী চিকিৎসক, তবু রোগীরা বিদেশে যান কেন: স্বাস্থ্যমন্ত্রী

বাসায় গিয়ে ছাত্রদল নেতাকে ‘পেটালেন’ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

২০২৬ সালেই এলডিসি থেকে উত্তরণ