বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

টানা দ্বিতীয়বার লালকেল্লার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গেলেন না খারগে ও রাহুল

প্রতিবেদক
admin
আগস্ট ১৫, ২০২৬ ৬:৪১ অপরাহ্ণ

ভারতে এবার নিয়ে টানা দু’বছর লালকেল্লার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গেলেন না কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগে এবং বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
গত ২০২৪ সালেও রাহুলের বসার জায়গা নিয়ে বড় বিতর্ক হয়েছিল। বিরোধী দলনেতা হিসেবে তার সামনের সারিতে বসার কথা থাকলেও, তাকে পিছনের দিকে বসতে দেওয়া হয়েছিল। কংগ্রেস একে সরাসরি ‘অপমান’ বলেছিল। যদিও সরকারের দাবি ছিল, অলিম্পিক খেলোয়াড়দের সম্মান জানাতে ও জায়গা দিতেই এমনটা করা হয়েছিল।
এই বছরও তাদের না যাওয়াকে ‘দুর্ভাগ্যজনক’ বলেছেন বিজেপি নেতা গিরিরাজ সিং।
বর্তমানে সরকার ও বিরোধীদের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। সদ্য শেষ হওয়া সংসদের বাদল অধিবেশনেও এর প্রভাব দেখা গেছে। ওই অধিবেশনে দু’পক্ষের ঝামেলায় তেমন কোনো কাজই হয়নি। শুধু ‘প্রশ্নপত্র ফাঁস বিরোধী’ আইন নিয়েই ঠিকমতো আলোচনা হয়েছে।
এমনকী, অধিবেশন শেষ হওয়ার পর স্পিকার ওম বিড়লার ডাকা প্রথাগত চা-চক্রও বয়কট করে কংগ্রেস, তৃণমূল এবং সমাজবাদী পার্টি।
সূত্র: এনডিটিভি।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণ

কে জানতো আমিই ছিলাম তোমার গেমসের দাবার এক ঘুঁটি, চিঠিতে মরিয়ম

এটিএম থেকে টাকার বদলে বের হচ্ছে চাল

ভাইভার নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বিএনপি সরকারের দলীয়করণের অশুভ ইঙ্গিত

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

নতুন পে স্কেলে সবার বেতন দ্বিগুণ হবে, বিষয়টি এমন নয় : তথ্য উপদেষ্টা

ডিআইজিসহ ঊর্ধ্বতন ২৩ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি

এবার পিংক বাসে নারীদের জন্য ফ্রি ইন্টারনেট সেবা চালু

ঘুস খাওয়ার প্রতিযোগিতা চলছে: হাসনাত আবদুল্লাহ

প্রবাসীর স্ত্রীর সঙ্গে রাত কাটিয়ে কারাগারে পুলিশ কর্মকর্তা