বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যবহারকারীর হয়ে কাজ করবে ইলন মাস্কের নতুন এআই গ্রোক বট

প্রতিবেদক
admin
আগস্ট ১২, ২০২৬ ৭:৪৬ অপরাহ্ণ

শুধু প্রশ্নের উত্তর দেওয়াই নয়, এবার ব্যবহারকারীর হয়ে বিভিন্ন অনলাইন কাজও করতে পারবে ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নতুন এআই এজেন্ট ‘গ্রোক বট’। পরীক্ষামূলক (বেটা) সংস্করণে উন্মুক্ত হওয়া এই এআই বট নিজের ভার্চ্যুয়াল কম্পিউটার ব্যবহার করে বিভিন্ন অ্যাপ, ওয়েবসাইট ও ইনবক্সে কাজ করতে সক্ষম।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, স্পেসএক্সএআই ও কার্সর যৌথভাবে গ্রোক বট চালু করেছে। প্রতিষ্ঠান দুটি একে ‘এআই টিমমেট’ হিসেবে বর্ণনা করেছে, যা ব্যবহারকারীর হয়ে স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন কাজ সম্পন্ন করতে পারে এবং প্রয়োজন হলে অনুমোদনের জন্য আবার ব্যবহারকারীর কাছে ফিরে আসে।
কী করতে পারবে গ্রোক বট?
গ্রোক বটের প্রতিটি এআই এজেন্টের জন্য ক্লাউডে আলাদা একটি ভার্চ্যুয়াল কম্পিউটার দেওয়া হয়। ফলে এটি ব্যবহারকারীর অনুমতি নিয়ে বিভিন্ন ওয়েবসাইট, ই-মেইল, ব্যবসায়িক সফটওয়্যার ও অন্যান্য অনলাইন সেবায় প্রবেশ করে কাজ করতে পারে।
প্রতিষ্ঠানটির দাবি, গ্রোক বট গ্রাহকের তথ্য হালনাগাদ করা, ইনভয়েস প্রক্রিয়াকরণ, সফটওয়্যারের ত্রুটি শনাক্ত ও সমাধানে সহায়তা করার মতো একাধিক ধাপের কাজ করতে পারে। কোনো ধাপে সমস্যা দেখা দিলেও এটি নিজে থেকে বিকল্প উপায় খুঁজে কাজ চালিয়ে যেতে সক্ষম।
একসঙ্গে চলবে একাধিক বট
ব্যবহারকারীরা চাইলে একই সময়ে একাধিক গ্রোক বট চালাতে পারবেন। বিক্রয়, পরিচালনা, নিয়োগ এবং প্রকৌশল—বিভিন্ন কাজের জন্য আলাদা আলাদা এআই বট ব্যবহার করা যাবে।
প্রয়োজন হলে এসব বট নিজেদের মধ্যে তথ্য আদান-প্রদান করেও কাজ সম্পন্ন করতে পারবে।
আরেকটি গুরুত্বপূর্ণ সুবিধা হলো, ব্যবহারকারী কোনো কাজ একবার করে দেখিয়ে দিলে গ্রোক বট সেই প্রক্রিয়া মনে রাখবে এবং ভবিষ্যতে একই ধরনের কাজ স্বয়ংক্রিয়ভাবে করতে পারবে।
কারা ব্যবহার করতে পারবেন?
বর্তমানে গ্রোক বট পরীক্ষামূলকভাবে সুপারগ্রক হেভি,কার্সার আল্ট্রা এবং কার্সার টিমস প্রিমিয়াম। গ্রাহকদের জন্য ডেস্কটপ ও আইওএসে চালু করা হয়েছে। এন্টারপ্রাইজ গ্রাহকেরা অপেক্ষমাণ তালিকায় (ওয়েটলিস্ট) নাম নিবন্ধন করে সেবাটি ব্যবহারের সুযোগ পাবেন।
এছাড়া উইন্ডোজে সেবাটি চালু হয়েছে এবং অ্যান্ড্রয়েড সংস্করণ শিগগিরই আনা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
চ্যাটবট থেকে এআই এজেন্টের দিকে ঝোঁক
প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়া চ্যাটবট নয়, ব্যবহারকারীর হয়ে বাস্তব কাজ করতে সক্ষম এআই এজেন্ট তৈরিতে জোর দিচ্ছে। গ্রোক বট সেই ধারণাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। কারণ এটি নিজস্ব ভার্চ্যুয়াল কম্পিউটার ব্যবহার করে একাধিক অ্যাপ ও ওয়েবসাইটে স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে।
তবে সেবাটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে থাকায় এর নির্ভরযোগ্যতা, নিরাপত্তা এবং ব্যবহারকারীর ব্যক্তিগত অ্যাকাউন্টে এআইকে কতটা নিয়ন্ত্রণ দেওয়া উচিত—এসব বিষয় নিয়ে আলোচনা অব্যাহত থাকবে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

রোহিঙ্গাদের জন্য প্রায় ১ বিলিয়ন ডলার সহায়তা চেয়েছে জাতিসংঘ

জামায়াতের লং মার্চের কারণে জ্বালানিসংকট বাড়ছে : রাশেদ খান

কোম্পানির সম্পত্তি বেচে জনগণের টাকা দেওয়া হবে: অর্থমন্ত্রী

২৬ বছর আগের মামলায় কারাগারে ১০৪ বছরের বৃদ্ধ

জুলাই অভ্যুত্থানে হামলায় জড়িত ঢাবির ১২৮ শিক্ষার্থী বহিষ্কার

তুমি আস্ত একটা ভালোবাসা’, পরিচালকের উপহারে পরীমনির উচ্ছ্বাস

জে-১০সিই ফাইটার বিমান কেনার দর-কষাকষি চলছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিজয়কে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় টিভিকে

মির্জা ফখরুলের আসনে নির্বাচন করতে চান হিরো আলম

দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম