বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

এনআইডি সংশোধনে সময় বেঁধে দিলো ইসি

প্রতিবেদক
টেকবাড়ি ডটকম
মার্চ ২২, ২০২৫ ৪:৫৪ অপরাহ্ণ

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনে সময় বেঁধে দিলেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। এনআইডি সংশোধন আবেদন আগামী জুনের মধ্যে নিষ্পত্তির জন্য নির্দেশনা দিয়েছেন সচিব। এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীরকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।

 

ইসি সচিবের নির্দেশনায় বলা হয়েছে, ২০১১ সালের ১ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ৩ লাখ ৭৮ হাজার এনআইডি সংশোধন আবেদন অনিষ্পন্ন ছিল, তারমধ্যে ক্রাশ প্রোগ্রাম করে ৯৮ হাজার ৪৪টি আবেদন নিষ্পন্ন হয়েছে।

 

এছাড়া, গত ১ জানুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত আবেদন জমা পড়েছে ৩ লাখ ২ হাজার ২৬৬টি, তারমধ্যে নিষ্পন্ন হয়েছে এক লাখ ৭৯ হাজার ৯২৬টি আবেদন। অবশিষ্ট আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এই হিসাবে ২০১১ থেকে অদ্যাবধি ৪ লাখ ২ হাজার ৩০৮টি আবেদন অনিষ্পন্ন রয়েছে।

 

আগামী জুনের মধ্যে সব অনিষ্পন্ন আবেদন নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ করতে নির্দেশনায় বলা হয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

৭ জনের ফাঁসির রায়ের প্রতিক্রিয়ায় একটি ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করা লক্ষ্য: সংসদে প্রধানমন্ত্রী

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, পদ হারালেন জামায়াত নেতা

ধানমন্ডিতে আ. লীগের মিছিল, আটক ৩

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্টের রায়

বাংলাদেশি ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, পালাতে গিয়ে ভারতীয়র মৃত্যু

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ

যুক্তরাষ্ট্রের হামলায় ইয়েমেনে নিহত ৫৩

‘সর্বকালের সেরা বিতর্কের অবসান’- ইনস্টাগ্রামে কেন এমন পোস্ট লিওনেল মেসির?

জাতিসংঘের মহাসচিব এখন ঢাকায়