বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ধানমন্ডিতে আ. লীগের মিছিল, আটক ৩

প্রতিবেদক
টেকবাড়ি ডটকম
মার্চ ২২, ২০২৫ ১২:৩৬ পূর্বাহ্ণ

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি মিছিলে বাধা দিয়েছে শিক্ষার্থী ও স্থানীয়রা। সেই সময় তারা তিনজনকে আটক করে পুলিশে দেন।

আজ শুক্রবার এই ঘটনা ঘটে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-কমিশনার জুয়েল রানা বলেন, ছাত্র ও জনতার সহায়তায় আওয়ামী লীগের মিছিল থেকে তিনজনকে আটক করেছে মোহাম্মদপুর থানার পুলিশ।

তিনি বলেন, ইফতারের পর আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৪০-৫০ নেতাকর্মী মিছিল বের করে। শিক্ষার্থী ও স্থানীয়রা তাদের বাধা দেয় এবং তিনজনকে পুলিশে সোপর্দ করে।

আটক তিনজন হলেন—যুব মহিলা লীগের সদস্য লাবনী (২৮), আওয়ামী লীগ কর্মী মো. সিরাজুল ও ছাত্রলীগ কর্মী রাজু (২৮)।

পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীদের নিয়ে কেন মিছিলের আয়োজন করা হয়েছিল, সেই বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ হচ্ছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আওয়ামী লীগের ৪০-৫০ জন নেতাকর্মী ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একটি মিছিল বের করেন।

আরেকটি ভিডিওতে দেখা যায়, স্থানীয়রা আটক দুই আওয়ামী লীগ কর্মীকে মারধর করছেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ

দাঁড়াও, এখানে কী করো তুমি?’ সিএনএন সাংবাদিককে ট্রাম্প

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ

মৃত্যুদণ্ড পাওয়া কে এই জনপ্রিয় টিভি উপস্থাপিকা সারা খলিফা?

৪৮ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা; অন্যথায় ঢাকা অবরোধ

আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলার প্রতিবেদন জমা

হামজার সঙ্গে অনুশীলনের অভিজ্ঞতা জানালেন রাকিব-ফয়সালরা

রাজধানীজুড়ে সেনাবাহিনীর বাড়তি তৎপরতা

পণ্যের উৎপাদন বাড়ানো গেলে পাটের দাম বাড়বে: বাণিজ্যমন্ত্রী

বেঁচে থাকার লড়াইয়ে প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় সজল-ভাবনা