রবিবার, ৮ নভেম্বর ২০২৬ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Uncategorized
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কর্পোরেট
  7. কর্মখালি
  8. ক্রীড়াঙ্গন
  9. খাদ্য ও কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. তথ্যপ্রযুক্তি
  13. দুর্যোগ ব্যবস্থাপনা
  14. ধর্ম
  15. নারী ও শিশু

কাভার্ড ভ্যানের ধাক্কায় ছাত্রদল নেতা নিহত, আহত আরও ৪

প্রতিবেদক
admin
অক্টোবর ২৫, ২০২৬ ৮:৩০ অপরাহ্ণ

কুষ্টিয়ার মিরপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

নিহত আবু সাঈদ জাকারিয়া (২৪) কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। আহতদের মধ্যে রয়েছেন তাঁর স্ত্রী রুকাইয়া। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে দিকে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক সড়কের মিরপুর উপজেলার চারমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্য মোহাম্মদ রাফি হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, সিএনজিচালিত অটোরিকশাটি চারজন যাত্রী নিয়ে কুষ্টিয়া থেকে খলিশাকুন্ডির দিকে যাচ্ছিল। পথে চারমাইল এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি কাভার্ড ভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে গিয়ে চালকসহ পাঁচজন আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবু সাঈদ জাকারিয়াকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর পুলিশ কাভার্ড ভ্যানটি আটক করেছে। তবে এর চালক পালিয়ে গেছেন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

দুর্গাপূজা দেখতে ৩ জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

ফ্যাসিস্ট আমলে জ্বালানি খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে: শামা ওবায়েদ

রাশিয়ায় ভয়াবহ গ্যাস বিস্ফোরণে নিহত ভৈরবের জাকির

রাজস্ব বাড়লেও তৃতীয় প্রান্তিকে বিকাশের নিট মুনাফা কমেছে ২৫%

৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ

৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩

রূপপুরের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরু

বাংলাদেশিদের জন্য ফ্রি হচ্ছে কিনেমাস্টারের ওয়াটারমার্ক!

র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

দীর্ঘ ১০ বছর পর ওটিটিতে রাজ-তুষির প্রথম সিনেমা