রবিবার, ৮ নভেম্বর ২০২৬ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Uncategorized
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কর্পোরেট
  7. কর্মখালি
  8. ক্রীড়াঙ্গন
  9. খাদ্য ও কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. তথ্যপ্রযুক্তি
  13. দুর্যোগ ব্যবস্থাপনা
  14. ধর্ম
  15. নারী ও শিশু

দীর্ঘ ১০ বছর পর ওটিটিতে রাজ-তুষির প্রথম সিনেমা

প্রতিবেদক
admin
অক্টোবর ১৯, ২০২৬ ৮:০৭ অপরাহ্ণ

এক দশক আগে যে সিনেমার মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করেছিলেন শরীফুল রাজ ও নাজিফা তুষি, সেই সিনেমা ফের দেখার সুযোগ পাচ্ছেন দর্শকেরা। ২০১৬ সালের ২৯ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল রেদওয়ান রনি পরিচালিত ‘আইসক্রিম’। দীর্ঘ ১০ বছর পর এবার ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।
সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে চরকি জানিয়েছে, আগামী ২০ অক্টোবর মুক্তি পাবে ছবিটি। সিনেমাটিকে নিজের অভিনয়জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখছেন শরীফুল রাজ। এ প্রসঙ্গে সম্প্রতি তিনি সংবাদ মাধ্যমে জানিয়েছেন, ১০ বছর আগের রাজ আর এখনকার রাজের মাঝে নিশ্চয়ই কিছু পরিবর্তন এসেছে। আজকের শরিফুল রাজ হওয়ার পেছনে ‘আইসক্রিম’ এর ভূমিকা রয়েছে বলেও জানান।
প্রথম সিনেমায় কাজ করার অভিজ্ঞতা নিয়ে নাজিফা তুষির স্মৃতিতেও রয়েছে নানা অনুভূতি। তার ভাষায়, সিনেমা যে একটা বড় ক্যানভাস, এসব কিছু না বুঝেই, না জেনেই সিনেমার ক্যানভাসে দাঁড়িয়ে গিয়েছিলেন। তবে সে সময় অল্প জ্ঞান থাকলেও তুষির মনে হয়েছিল ‘আইসক্রিম’ একটি ভালো প্রোজেক্ট ও রেদওয়ান রনি একজন ভালো নির্মাতা।
‘আইসক্রিম’-এ রাজ ও তুষির পাশাপাশি অভিনয় করেছেন উদয়, এ টি এম শামসুজ্জামান, দিতি, ওমর সানি, সায়েম সাদাত ও নাদিয়া খানম। সিনেমাটির গানগুলোতে কণ্ঠ দিয়েছেন অর্ণব, আরমিন মুসা, শারমিন সুলতানা সুমি ও মিনার রহমান।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী দিয়ে ‘সেভেন সিস্টার্স’কে বঙ্গোপসাগরে যুক্ত করতে চায় টোকিও

শিশুদের প্রতিভা বিকাশে পুরোদমে সরকারি কার্যক্রম শুরু ২০২৮ সালে

বাংলাদেশকে মানবাধিকার লঙ্ঘনকারী হিসেবে প্রমাণ করতে চেয়েছিল আ. লীগ, ভুল প্রমাণিত

সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার

গোপালগঞ্জে মাদ্রাসার ছাত্রাবাস থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার।

এই দেশ তখনই উন্নত হবে, যখন আমরা নেতারা ভালো হব : ফজলুর রহমান

আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে, তবে জনপ্রত্যাশা পূরণ হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

মার্টিন লুথার কিংয়ের উদ্ধৃতি দিয়ে ইশরাকের স্ত্রীর রহস্যজনক পোস্ট

স্ত্রীর আত্মহত্যা মামলায় হাজিরা শেষে নাট্যাভিনেতা আলভী বললেন, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী