রবিবার, ৮ নভেম্বর ২০২৬ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Uncategorized
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কর্পোরেট
  7. কর্মখালি
  8. ক্রীড়াঙ্গন
  9. খাদ্য ও কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. তথ্যপ্রযুক্তি
  13. দুর্যোগ ব্যবস্থাপনা
  14. ধর্ম
  15. নারী ও শিশু

সাংবাদিকদের পেটানোর হুমকির অভিযোগ, আব্বাসীকে আইনি নোটিশ

প্রতিবেদক
admin
অক্টোবর ২৫, ২০২৬ ৬:৫১ অপরাহ্ণ

সাংবাদিকদের নিয়ে উসকানিমূলক মন্তব্য ও শারীরিক আক্রমণের হুমকি দেওয়ার অভিযোগে আলোচিত ইসলামী বক্তা ড. সাইয়্যেদ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসীর বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) নিম্ন আদালতের পেশাদার সাংবাদিকদের সংগঠন কোর্ট রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম সুজনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী খাদেমুল ইসলাম এ নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়েছে, এটি পাওয়ার পরবর্তী সাত কার্যদিবসের মধ্যে প্রকাশ্যে ও নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। অন্যথায় মানহানি, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা বিঘ্নিত করা এবং উসকানি দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ফৌজদারি ও অন্যান্য আইনি ব্যবস্থা নেওয়া হবে।

গত ১৯ অক্টোবর রাতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ড. এনায়েতুল্লাহ আব্বাসী। এ সময় সাম্প্রতিক একটি মাদকবিরোধী অভিযান এবং তৎকালীন প্রতিমন্ত্রীর অস্ত্র হাতে চলাফেরার প্রসঙ্গ তুলে ধরেন তিনি। প্রতিমন্ত্রীর উদ্দেশ্য সৎ হলেও পিস্তল হাতে নেওয়ার পদ্ধতি ভুল ছিল বলে মন্তব্য করেন। একই সঙ্গে এ ঘটনায় সংবাদমাধ্যমের ভূমিকার সমালোচনা করেন তিনি।

বক্তব্যের একপর্যায়ে সাংবাদিকদের একটি বড় অংশকে ‘খারাপ’ উল্লেখ করে তাদের ‘কুত্তার মতো পেটানো দরকার’ বলে মন্তব্য করেন আব্বাসী।

এ ছাড়া সাংবাদিকদের একাংশকে ‘হলুদ সাংবাদিক’ এবং বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ডা বাস্তবায়নকারী বলেও অভিহিত করেন তিনি। তার এসব মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সাংবাদিকদের মধ্যে সমালোচনা শুরু হয়।

সমালোচনার মুখে ২১ অক্টোবর নিজের বক্তব্যের ব্যাখ্যা দেন আব্বাসী। তিনি দাবি করেন, সব সাংবাদিককে উদ্দেশ্য করে তিনি এমন মন্তব্য করেননি; বরং অর্থের বিনিময়ে অপসাংবাদিকতা ও হলুদ সাংবাদিকতার সঙ্গে জড়িত ব্যক্তিদের সমালোচনা করেছেন। এ ঘটনার পর এবার তার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হলো।

সর্বশেষ - শীর্ষ নিউজ

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

আশুলিয়ায় বন্ধ ঘর থেকে তিনজনের মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি : জাকিয়া বারী মম

বাংলাদেশে আরো ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য : বাণিজ্যমন্ত্রী

ধানমন্ডিতে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আটক ৩

৫ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব

১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

নুডলস খাওয়ার পর একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু

আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না জনগণ : স্পিকার

ধানমন্ডি ৩২ নম্বরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শিঙাড়া বিতরণ, বেধড়ক পিটুনি

ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান