রবিবার, ৮ নভেম্বর ২০২৬ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Uncategorized
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কর্পোরেট
  7. কর্মখালি
  8. ক্রীড়াঙ্গন
  9. খাদ্য ও কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. তথ্যপ্রযুক্তি
  13. দুর্যোগ ব্যবস্থাপনা
  14. ধর্ম
  15. নারী ও শিশু

ধানমন্ডিতে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আটক ৩

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ২৬, ২০২৬ ২:২৭ অপরাহ্ণ

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর রোডের মিনা বাজারের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম জানান, আজ আনুমানিক দুপুর সোয়া ১২টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর রোডের মিনা বাজারের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। পরে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।
তিনি জানান, ঘটনাটি মোহাম্মদপুর ও ধানমন্ডি থানার সীমান্তবর্তী এলাকায়। ঘটনার বিস্তারিত জানতে পুলিশ কাজ করছে।
একটি সূত্রে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের কয়েকজন জড়ো হয়ে এই সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছেন। তবে এই বিষয়ে ধানমন্ডি পুলিশ বলছে, বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে।

সর্বশেষ - Uncategorized

পাঠকপ্রিয় - Uncategorized

আপনার জন্য নির্বাচিত