রবিবার, ৮ নভেম্বর ২০২৬ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Uncategorized
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কর্পোরেট
  7. কর্মখালি
  8. ক্রীড়াঙ্গন
  9. খাদ্য ও কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. তথ্যপ্রযুক্তি
  13. দুর্যোগ ব্যবস্থাপনা
  14. ধর্ম
  15. নারী ও শিশু

সানি লিওনকে ব্যবহার করে উপার্জন করতেন তার ভাই

প্রতিবেদক
admin
অক্টোবর ৬, ২০২৬ ৬:০৩ অপরাহ্ণ

শত চেষ্টা করেও প্রাক্তন নীল ছবির তারকা সানি লিওন অতীতের ছাপ নিজের জীবন থেকে পুরোপুরি মুছে ফেলতে পারেননি। বলিউডে পা রাখার পর থেকে নিজেকে একজন পেশাদার অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইলেও, এখনও অনেক পরিচালক ও প্রযোজকের মনে তার অন্ধকার দুনিয়ার অধ্যায়ই বারবার ভেসে ওঠে। 
অথচ সানির ইচ্ছা ছিল, সেই অধ্যায়কে পেছনে ফেলে শুধুমাত্র অভিনয়ের জগতে নিজের পরিচয় গড়ে তোলা।
সানি লিওন হলেন প্রথম ভারতীয় নারী, যিনি প্লেবয় ম্যাগাজিনের কভারে শোভা বাড়িয়েছিলেন। এই সাহসী সিদ্ধান্ত তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিলেও, ব্যক্তিগত জীবনে এনে দেয় নানা জটিলতা।
সানির কথায়, সেই সময়ের অভিজ্ঞতা সহজ ছিল না-  এমনকি মা-বাবার কাছেও ছোট হতে হয়েছিল। পারিবারিক টানাপোড়েনে একটা সময় তাকে বাবার বাড়িও ছাড়তে হয়েছিল।
তবে সানি লিওনের জীবনের গল্পের একটি মজার দিকও আছে। তার তৈরি তথ্যচিত্রে অভিনেত্রী জানান, যদিও মা-বাবা তার পেশা নিয়ে অসন্তুষ্ট ছিলেন। তবে ভাই কিন্তু সেই সময়টা বেশ কাজে লাগিয়েছিলেন।
সানির জনপ্রিয়তা থেকে লাভের সুযোগ হাতছাড়া করেননি তিনি। ভাইয়ের বন্ধুরা যখন সানির অটোগ্রাফ চেয়ে ভিড় করত, তখন সানির ভাই সেগুলো মোটা টাকায় বিক্রি করে পকেট মানি জোগাড় করতেন।
কানাডার অন্টারিওতে বড় হয়েছেন সানি লিওন। যদিও তিনি একজন পাঞ্জাবি পরিবারের মেয়ে। তার আসল নাম করণজিৎ কৌর বোহরা। কানাডিয়ান এবং আমেরিকান নাগরিকত্ব রয়েছে এই অভিনেত্রীর।
বিগ বস শোয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন সানি। এরপর পূজা ভাটের জিসম ২ সিনেমার হাত ধরে অভিনয় যাত্রা শুরু করেন। পরবর্তীতে শুটআউট অ্যাট ওয়াডালা, রাগিণী এমএমএস ২, হেট স্টোরি ২, ইত্যাদি ছবিতে কাজ করেছেন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

গোপালগঞ্জে শিশু মুহিন হত্যা মামলায় একজনের যাবজ্জীবন ২ জনের মৃত্যুদণ্ড,

জন্মনিবন্ধন করে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ গ্রাম পুলিশ সাগরের বিরুদ্ধে

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

৬২ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যাহত, লোডশেডিংয়ে নাকাল ঢাকাসহ সারাদেশ

বেঁচে থাকার লড়াইয়ে প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় সজল-ভাবনা

চুরির সময় ধরা পড়ে শিক্ষিকাকে গলা কেটে হত্যা, গ্রেপ্তার ৩

ঘুস খাওয়ার প্রতিযোগিতা চলছে: হাসনাত আবদুল্লাহ

বিপৎসীমার কাছাকাছি কাপ্তাই হ্রদের পানি, আজ রাতেই খুলছে ১৬ জলকপাট

মন্ত্রিসভায় আসতে পারে গুরুত্বপূর্ণ রদবদল।

বেগম জিয়ার পৈতৃক ভূমিতে ৬ ইউনিয়নে দলীয় প্রার্থী হতে চান ৭১ জন