রবিবার, ৮ নভেম্বর ২০২৬ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Uncategorized
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কর্পোরেট
  7. কর্মখালি
  8. ক্রীড়াঙ্গন
  9. খাদ্য ও কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. তথ্যপ্রযুক্তি
  13. দুর্যোগ ব্যবস্থাপনা
  14. ধর্ম
  15. নারী ও শিশু

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

প্রতিবেদক
admin
অক্টোবর ৫, ২০২৬ ৫:০৩ অপরাহ্ণ

বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে একাধিক বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। ই-মেইলের মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এ হুমকি দেওয়া হয়।এ ঘটনায় বাড্ডা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
পুলিশ জানায়, রোববার সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে হুমকির ইমেইলটি আসে। ‘TypicalChineseman@gmail.com’ ইমেইল আইডি থেকে পাঠানো ওই বার্তায় কাল মঙ্গলবার সকাল ১১টার দিকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে একাধিক বোমা হামলা চালানোর হুমকি দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের সবাইকে উদ্দেশ করে পাঠানো ইমেইল বার্তায় বলা হয়, ‘আমি বাংলাদেশের ঢাকা ১২১২, প্রগতি সরণি, খ ২২৪-এ অবস্থিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে একটি গণবোমা হামলা চালাব।
তাই যদি আমার মুখ দেখতে পাও, তবে জেনে রেখো যে, যা ঘটতে চলেছে তা তোমাদের কেউই থামাতে পারবে না। আগামীকাল ৬ অক্টোবর আনুমানিক সকাল ১১টায় এই হামলা করা হবে।’
এ ঘটনায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাড্ডা থানায় একটি জিডি করা হয়েছে। বর্তমানে বিষয়টি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) সাইবার ইউনিট তদন্ত করছে।
ডিএমপির গোয়েন্দা (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) তরিকুল ইসলাম বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। তবে এখনই কিছু বলা যাচ্ছে না।

সর্বশেষ - Uncategorized

পাঠকপ্রিয় - Uncategorized

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

নারীরা কারও সম্পত্তি নয়: হানিয়া আমির

অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার

বিএনপি ক্ষমতায় না থাকলে জামায়াত-এনসিপিকে ঠুকরে ঠুকরে ছিঁড়ে খাবে আ.লীগ: রাশেদ খাঁন

সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ২ জনসহ মোট মৃত্যু ১০৬৫

বিচ্ছেদের গুঞ্জনে মুখ খুললেন ফারুকী, যা জানালেন

ড্রোন হামলার মুখে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি

সংকট নেই বলার ৫ দিন পরই এলপিজির দাম বাড়ল কেন — প্রশ্ন তাজনূভা জাবীনের

ছবি: সংগৃহীত

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সভাপতি নির্বাচিত হলেন মোরতাজুল করিম বাদরু

তুমি আস্ত একটা ভালোবাসা’, পরিচালকের উপহারে পরীমনির উচ্ছ্বাস