বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

‘ভাবির সঙ্গে পরকীয়া?’ খায়রুল-সুনেরাহর ছবিতে দুষ্টুমি

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ২২, ২০২৬ ৮:০৯ অপরাহ্ণ

ছোটপর্দার জনপ্রিয় জুটি খায়রুল বাসার ও সুনেরাহ বিনতে কামাল। পর্দায় তাদের রসায়ন যেমন দর্শকের নজর কাড়ে, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমেও তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নানা মুহূর্ত নিয়ে তৈরি হয় আগ্রহ।
এবার খায়রুল বাসারের বিয়ে নিয়ে মজার এক পোস্ট দিয়েছেন সুনেরাহ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) খায়রুল বাসারের সঙ্গে একটি ছবি প্রকাশ করে সুনেরাহ লিখেছেন, ‘খায়রুল বাসার ওই দেখ, তোমার জন্য সুন্দর একটা পাত্রী খুঁজে পেয়েছি। এবার বিয়েটা দিয়েই দিব।’
সুনেরাহর এমন পোস্টের পর কম যাননি খায়রুল বাসারও। মন্তব্যের ঘরে অভিনেতা লিখেছেন, ‘সুনেরাহ কী বলে যে ধন্যবাদ জানাবো! এ যে দেখছি মেঘ না চাইতেই সুনেরাহ (বৃষ্টি)! একটা পাত্রীর আশায় আশায় ছোট জীবনটা কেটেই যাচ্ছিল। বড় বাঁচান, বাঁচাইলা গো…।’
দুই অভিনয়শিল্পীর এমন কথোপকথনে পোস্টের মন্তব্যের ঘরেও শুরু হয় মজার আলোচনা। কেউ কেউ তাদের পর্দার বিভিন্ন চরিত্র টেনে মন্তব্য করেছেন।
একজন মন্তব্য করেছেন, ‘কেন মেহেরিন কই?’ আরেকজন লিখেছেন, ‘ভাবির সাথে পরকীয়া। ফাহাদ ভাই জানে নাকি?’
মূলত ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকের চরিত্র মেহেরিন ও ফাহাদকে ঘিরেই এসব মন্তব্য। মেহেরিন চরিত্রে অভিনয় করেছেন কেয়া পায়েল, আর ফাহাদ চরিত্রে দেখা গেছে ইরফান সাজ্জাদকে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে বদলি

চাঁদের আকাশেও ট্রাফিক নিয়ম, তৈরি হচ্ছে ‘এয়ারপোর্ট’

‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া!

ঢাবি প্রশাসনের তদন্ত কমিটি মানে একটা মুলা ঝুলানো: সাদিক কায়েম

বিষ মেশানো ভাত খেয়ে কাতরাচ্ছিলেন স্বামী, স্ত্রী এনে দিলেন বিষাক্ত শরবত

১৯ লাখ ২৮ হাজার পরীক্ষার্থী বসছে এসএসসি ও সমমানে

‘জঙ্গি’ সাজিয়ে ছাত্রীদের পুলিশে দেওয়া কুমিল্লার সেই শিক্ষিকার বদলি

চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুসে লাখো মানুষের সমাগম

বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে পদত্যাগ করবেন সালমান এফ রহমান

বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে পদত্যাগ করবেন সালমান এফ রহমান

সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার