বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে মাদ্রাসাও আসবে মনিটরিংয়ের আওতায়: ববি হাজ্জাজ

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ১৬, ২০২৬ ৫:৫৭ অপরাহ্ণ

সব শিশুর কাছে মানসম্মত শিক্ষা পৌঁছে দেওয়া সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ লক্ষ্য বাস্তবায়নে সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি মাদ্রাসাগুলোকেও মনিটরিংয়ের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘অঙ্গীকার থেকে বাস্তবায়ন: নারী ও শিশুর অধিকার সুরক্ষায় সরকারের ১৮০ দিন’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। ‘কোয়ালিশন ফর অ্যাডভান্সিং ইকুয়ালিটি অ্যান্ড জাস্টিস’ এ অনুষ্ঠানের আয়োজন করে।
ববি হাজ্জাজ বলেন, শিশুদের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করছে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম পর্যবেক্ষণের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
নারীর পরিচয় শুধু কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয় উল্লেখ করে তিনি বলেন, সমাজে নারীর বহুমাত্রিক পরিচয় ও সক্ষমতাকে স্বীকৃতি দিতে হবে। গণতান্ত্রিক রাজনীতিতে শারীরিক শক্তির চেয়ে যোগ্যতা, অংশগ্রহণ ও জনগণের আস্থা বেশি গুরুত্বপূর্ণ।
তিনি আরও জানান, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্যানিটারি সামগ্রী সরবরাহ এবং স্বাস্থ্য সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
একটি অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সমাজে সঠিক ও ইতিবাচক ন্যারেটিভ প্রতিষ্ঠা করা জরুরি বলেও মন্তব্য করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

বর্ষবরণ হবে ‘অন্তর্ভুক্তিমূলক’, মঙ্গল শোভাযাত্রার নামেও আসছে নতুন পরিবর্তন!

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কঠোর অবস্থানে সরকার

বিটিভি, বেতার ও বাসসকে একীভূত করে একটি সংস্থা করার সুপারিশ

আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে সারাদেশে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রীকে দায়িত্ব

হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৩২০

মুক্তিপণ না পেয়ে তরুণকে হত্যা, ২৫ দিন পর কঙ্কাল উদ্ধার

চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুসে লাখো মানুষের সমাগম

মানুষকে ‘অদক্ষ বানর’ বললেন মাস্ক, কারণ কী?

প্রধান উপদেষ্টার চীন সফরে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় সরকার: প্রেস সচিব

চিকেনস নেকে ভারী যুদ্ধাস্ত্র মোতায়েন করেছে ভারত