বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টার চীন সফরে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় সরকার: প্রেস সচিব

প্রতিবেদক
টেকবাড়ি ডটকম
মার্চ ১৭, ২০২৫ ১:৫৪ পূর্বাহ্ণ

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের আসন্ন চীন সফরের মাধ্যমে সরকার দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চায়।

তিনি জানান, প্রধান উপদেষ্টা ২৬ মার্চ চীন সফরে যাবেন, ২৮ মার্চ চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করবেন।

রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আজ রোববার এক ব্রিফিংয়ে শফিকুল আলম এ কথা বলেন। এর আগে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে প্রধান উপদেষ্টার আসন্ন চীন সফর নিয়ে আলোচনা হয়।

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টার এই সফর বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই সফরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ২৮ মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া চীনের বড় বড় প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। প্রেস সচিব বলেন, এ সফরের চীনের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে বড় বিনিয়োগ করবে বলে তিনি আশা করছেন।

বাংলাদেশের স্বাস্থ্য খাতের মান উন্নয়ন নিয়ে প্রধান উপদেষ্টার এই সফরে আলোচনা হবে জানিয়ে প্রেস সচিব বলেন, চীন বাংলাদেশে একটি জেনারেল হাসপাতাল করে দেবে বলেছে। কিন্তু প্রধান উপদেষ্টা চাচ্ছেন, চীনের স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলো যাতে বাংলাদেশের বিনিয়োগ করে এবং বাংলাদেশের সঙ্গে যৌথভাবে হাসপাতাল তৈরি করে।

শফিকুল আলম বলেন, চার দিনের এ সফরে অধ্যাপক মুহাম্মদ ইউনূস চীনের হাইটেক পার্ক পরিদর্শন করবেন। এ ছাড়া পিকিং ইউনিভার্সিটিতে এক অনুষ্ঠানে বক্তব্য দেবেন।

উৎপাদনে (ম্যানুফ্যাকচারিং) অন্তর্বর্তী সরকার বিপ্লব ঘটাতে চায় মন্তব্য করে শফিকুল আলম বলেন, গত ৫ আগস্টের পর চীনের প্রতিষ্ঠানগুলো খুব ভালোভাবে ব্যবসা করছে। আমরা চাই তাদের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করবে।

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার জানান, প্রধান উপদেষ্টা দেশের আইনশৃঙ্খলার উন্নতির লক্ষ্যে আগামীকাল সারা দেশের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। তিনি বলেন, এ বৈঠকে প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলাবিষয়ক নির্দেশনা দেবেন ও পুলিশ কর্মকর্তাদের কথা শুনবেন। ####

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

সুন্দরবনে ৪ একরজুড়ে জ্বলছে আগুন

দেশের সব ব্যাংক ও বিকাশ-রকেট-নগদের জন্য জরুরি নির্দেশনা

চাঁপাইনবাবগঞ্জে মরা পাগলা নদীতে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু

৩১ হাজার টাকার বিনিময়ে শিশুকে বিক্রি করেছিলেন বাবা, দুই মাস পর উদ্ধার করল পুলিশ

আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনএসডিএ’র সদস্য হলেন ড. মুজিবুর রহমান

ইত্যাদিতে কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ সিয়াম-হিমির

দৌড় দিবি না’ বলে যাত্রাবাড়ীতে গুলি, একজন খুন, আহত ১

১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ

চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুসে লাখো মানুষের সমাগম