বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় বন্ধ ঘর থেকে তিনজনের মরদেহ উদ্ধার

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ৫, ২০২৬ ৭:১৫ অপরাহ্ণ

সাভারের আশুলিয়ায় একটি বন্ধ ঘর থেকে নবজাতকসহ তিনজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোরে মধ্য জামগড়া এলাকার একটি বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, হযরত আলীর মালিকানাধীন ওই বাসার দরজা-জানালা সবসময় বন্ধ থাকত। স্বামী-স্ত্রী পরিচয়ে তারা বাসাটি ভাড়া নিয়েছিলেন। গতরাতে ওই কক্ষ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহগুলো উদ্ধার করে।
এ ছাড়া ভোরে সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থলে এসে বিভিন্ন আলামত সংগ্রহ করে।
আশুলিয়া থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) রাসেল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগেই তাদের মৃত্যু হয়েছে। ঘটনাটি হত্যাকাণ্ড নাকি অন্য কিছু, তা খতিয়ে দেখছে পুলিশ।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ওই কক্ষ থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
পুলিশ গিয়ে ঘরের দরজা খুলে তিনজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, নিহতরা স্বামী-স্ত্রী। তাদের ঠিকানা শনাক্তের কাজ চলছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে আরো ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য : বাণিজ্যমন্ত্রী

ওমরাহ থেকে ফিরে অভিনয় ছাড়ার ঘোষণা চিত্রনায়িকা বর্ষার

সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রথম দিনে ৬ হাজার গ্রাহক পেয়েছেন ২৫০ কোটি টাকা

বাংলাদেশি ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, পালাতে গিয়ে ভারতীয়র মৃত্যু

মোদির বাসভবনের পাশ থেকে ৭০০ পরিবারকে উচ্ছেদের নির্দেশ দিল্লি হাইকোর্টের

অভিনয় ছেড়ে ধর্মচর্চায় মন দিতে চান পপি, সমালোচনায় জয়

ইউপি নির্বাচন উপজেলাভিত্তিক হবে: ইসি সচিব

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ

শহীদ আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী