রবিবার, ৮ নভেম্বর ২০২৬ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Uncategorized
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কর্পোরেট
  7. কর্মখালি
  8. ক্রীড়াঙ্গন
  9. খাদ্য ও কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. তথ্যপ্রযুক্তি
  13. দুর্যোগ ব্যবস্থাপনা
  14. ধর্ম
  15. নারী ও শিশু

শেখ হাসিনার আত্মীয় বলায় সাংবাদিককে ‘পেশাদার’ আচরণ করার পরামর্শ দিলেন তথ্যমন্ত্রী পার্থ

প্রতিবেদক
admin
আগস্ট ২৫, ২০২৬ ৬:১৫ অপরাহ্ণ
ছবি: সংগৃহীত

সংবাদ সম্মেলনে প্রশ্ন করতে গিয়ে ‘শেখ হাসিনার আত্মীয়’ বলায় এক সাংবাদিককে আরও ‘পেশাদার’ আচরণ করার পরামর্শ দিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ।
তিনি বলেছেন, নতুন সরকারের তথ্যমন্ত্রী হিসেবে তিনি মন্ত্রণালয়ে বসেছেন, শেখ হাসিনার আত্মীয় হিসেবে নয়।
সরকারের বিভিন্ন কাজের অগ্রগতি জানাতে মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে এই সংবাদ সম্মেলনে এসেছিলেন তথ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানও সেখানে উপস্থিত ছিলেন।
এক সাংবাদিক এ সময় প্রশ্ন করতে গিয়ে বলেন, ‘পলাতক শেখ হাসিনাকে ফেরত পেতে ভারতকে চিঠি দেয়া হয়েছে। পাশাপাশি শরীফ ওসমান হাদির খুনিদেরও ফেরত দেয়ার জন্য বলেছে। কোনো আপডেট আছে কি না? কবে নাগাদ ফেরত পাচ্ছেন আপনার আত্মীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে?’
জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘আমি আগেও বলেছিলাম, আপনার প্রশ্নটা আরও প্রফেশনাল হবে। আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসেবে। তার আত্মীয় হিসেবে নয়। আশা করি আপনি আগামীতে প্রফেশনাল ওয়েতে প্রশ্ন করবেন।”
তখন উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, ‘আপনি তো উনার বহুবছরের একটা…উনি কার সাথে ছিলেন, কী করেছেন, খুবই ক্লিয়ারলি এক্সপোজড। ইজন্ট ইট?’
আন্দালিভ রহমান পার্থর বাবা নাজিউর রহমান মঞ্জু ছিলেন এইচ এম এরশাদ সরকারের মন্ত্রী। জাতীয় পার্টি বিভক্ত হলে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) নামে একটি অংশের নেতৃত্বে আসেন মঞ্জু। ২০০৮ সালে তার মৃত্যুর পর দলের হাল ধরেন পার্থ।
তার মা রেবা রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাইজি এবং শেখ ফজলুল করিম সেলিমের বোন। পার্থ বিয়ে করেছেন শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিনের বড় মেয়ে শেখ সায়রা রহমানকে। পারিবারিক এই সম্পর্ক সূত্রে শেখ হাসিনা তার ফুফু হন।
শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রসঙ্গে প্রশ্নের উত্তরে তথ্যমন্ত্রী বলেন, ‘সাবেক ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আছেন। আমরা জানি এবং আমাদের সরকারের তরফ থেকে যেটা আমরা জানতে পেরেছি যে, যে কন্ডিশনগুলো দেয়া হয়েছে, এবং আমি যেটা জানি ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায় লিখেছে, এ ব্যাপারটা নাকি উনারা এখন আদালতের মাধ্যমে করবে।’
‘সেক্ষেত্রে আমার কাছে মনে হয়, উনি ওখানে গিয়েছিলেন একভাবে, বাট ওই সরকার এখন পলিটিক্যালি ওই দায়ভার নিতে চাচ্ছেন না বলে এটা এখন জুডিশিয়ারির উপরে দিয়ে দিচ্ছে। আমার মনে হয় এই সংবাদটা উনার জন্য খুব একটা সুখকর হবে না।’
শেখ হাসিনাসহ মামলার আসামি প্রত্যেককে ফিরিয়ে আনার আশা প্রকাশ করে তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের তো দাবি একটাই; সেটা হলো, শুধু উনি কেন, প্রত্যেককেই আমরা ফেরত চাই। যাদের নামে মামলা, যাদের নামে সব কিছু। বাংলাদেশের জায়গা থেকে আমরা চাই, এই জুলাই আন্দোলন থেকে শুরু করে এর আগেও যে ঘটনাগুলো, সেগুলোর সঠিক বিচার হোক।

সর্বশেষ - গণমাধ্যম

আপনার জন্য নির্বাচিত

এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম

ওমরাহ থেকে ফিরে অভিনয় ছাড়ার ঘোষণা চিত্রনায়িকা বর্ষার

রেমিট্যান্সের নামে ৭৩০ কোটি টাকা কর ফাঁকি

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর

বিএনপির নির্বাহী কমিটির সদস্য জহুরুলের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

ড্রোন হামলার মুখে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি

ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় সেই মডেল কারাগারে

চেন্নাই বিমানবন্দরে মোদিকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী বিজয়

ভারতের সাথে সম্মান এবং মর্যাদার ভিত্তিতে বাংলাদেশের জনগণের সম্পর্ক চাই: রাশেদ খাঁন

পদত্যাগের সিদ্ধান্ত হলে প্রেস ডেকেই করব গুজবে কান দিবেন না : প্রতিমন্ত্রী ইশরাক